...
...
Next Story

Hot weather and rain forecast: গরম পোড়াবে এবার, ৬ ডিগ্রি চড়বে পারদ, সতর্কতা জারি দক্ষিণবঙ্গে? কবে বৃষ্টি হবে?

চৈত্রের শেষেই আগুনের হলকা দক্ষিণবঙ্গে! আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে। কাঠফাটা রোদ আর অসহ্য গরমে নাজেহাল জনজীবন। সতর্কতা জারি করা হয়েছে।

Published on: Apr 1, 2026, 15:22:22 IST
Advertisement

মনোরম ও ভালো আবহাওয়ার দিন শেষ। গরমে জ্বলে-পুড়ে যাওযার দিন শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। অত্যধিক গরম ও আর্দ্রতার জন্য বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্ন পরিমণ্ডলে শুষ্ক হাওয়ার জেরে আগামী চারদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) চার ডিগ্রি থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন-পাঁচ ডিগ্রি বেশি থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ আর্দ্রতা থাকবে ৮০-৯০ শতাংশের মতো। অন্য জেলাগুলিতে সর্বোচ্চ আর্দ্রতা ৭০-৮০ শতাংশের মতো থাকবে।

কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে?

Prayagraj: People cover themselves while walking on a hot summer day, in Prayagraj, Uttar Pradesh, Sunday, March 29, 2026. (PTI Photo)(PTI03_29_2026_000058A) (PTI)
Prayagraj: People cover themselves while walking on a hot summer day, in Prayagraj, Uttar Pradesh, Sunday, March 29, 2026. (PTI Photo)(PTI03_29_2026_000058A) (PTI)

১) অত্যধিক গরম ও আর্দ্রতার জন্য বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Weather-Rain Forecast in Kolkata: ৫১% বেশি বৃষ্টি, ১৫ বছরে দ্বিতীয় ‘শীতলতম’- মার্চে ‘কুল’ রইল কলকাতা, এবার পুড়বে?

২) একইভাবে অত্যধিক গরম ও আর্দ্রতার কারণে শুক্রবার ও শনিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং কলকাতায়।

আরও পড়ুন: SIR Case in SC Update: এবার ভোট দিতে না পারলেও চিরতরে ভোটাধিকার চলে যাবে না, বোঝাল সুপ্রিম কোর্ট

দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি নামবে?

আরও পড়ুন: Indian Navy Warship Triplets: চিনের চাপ বাড়বে! একইদিনে ভারতীয় নৌসেনাকে ৩ রণতরী দিল কলকাতা, আছে ব্রহ্মস মিসাইল

২) সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe