WB Weather Special Bulletin: বিচ্ছিরি গরম দিয়েই শেষ হবে চৈত্র মাস। আর ভ্যাপসা গরম দিয়েই শেষ হবে বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে স্পেশাল বুলেটিন জারি করে জানানো হয়েছে, শুষ্ক হাওয়ার কারণে আগামী সোমবার থেকে আগামী ১৬ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কতা জারি করা হয়েছে। সার্বিকভাবে বলতে গেলে চৈত্রের শেষে গরম বাড়বে। আর বৈশাখের গরমের দাপট বাড়বে আরও। কারণ আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে।
দক্ষিণবঙ্গের কবে কবে বৃষ্টি হবে?

১) শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
৩) সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
৪) মঙ্গলবার (চৈত্র সংক্রান্তি), বুধবার (পয়লা বৈশাখ) এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
ভ্যাপসা গরমের জন্য কবে কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে?
{{/usCountry}}ভ্যাপসা গরমের জন্য কবে কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে?
{{/usCountry}}১) সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই জেলাগুলিতে মারাত্মক ভ্যাপসা গরম থাকবে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন: UPSC Success Story: কোচিং ছাড়াই প্রথমবারই UPSC ক্র্যাক তরুণীর, কীভাবে ভারতে ১৯ র্যাঙ্ক? দিলেন টিপস
৩) পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।