Debraj Chakraborty Arrest Details: ছেলের অন্নপ্রাশনে কাদের নেমন্তন্ন করবে? ঠিক করতে গিয়েই পুলিশের জালে ফাঁসল দেবরাজ

Debraj Chakraborty Arrest Details: ছেলের অন্নপ্রাশনে কাদের নেমন্তন্ন করবেন? সেই তালিকা তৈরি করতে গিয়েই পুলিশের জালে ফেঁসে গেলেন দেবরাজ চক্রবর্তী। যিনি বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ এবং অদিতি মুন্সির স্বামী।

Published on: Jul 3, 2026, 13:58:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Debraj Chakraborty Arrest Details: মাসখানেক ধরে ‘চোর-পুলিশ’ খেলা খেলছিলেন। বন্ধ করে দিয়েছিলেন নিজের ফোন। উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে পালিয়ে-পালিয়ে বেড়াচ্ছিলেন। ‘লো-প্রোফাইল’ রাখতে সাধারণ বাস বা ট্রেনের জেনারেল কোচে ঘুরে বেড়াতেন। থাকতেন রাস্তার ধারের হোটেলে। যাবতীয় টাকা মেটাতেন নগদে। কিন্তু চলতি সপ্তাহের শুরুতেই একটা ‘ক্লু’ ছেড়ে যান। আর সেই সূত্র ধরেই পুরুলিয়া থকে গ্রেফতার করা হয়েছে বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ তথা রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে। পুলিশ সূত্রের খবর, লুকিয়ে থাকার সময় ছেলের অন্নপ্রাশনের অতিথিদের তালিকা তৈরি করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’। আর সেই রেশ ধরেই ‘তোলাবাজ’ দেবরাজকে ‘তোলার’ পথ প্রশস্ত হয়ে যায় পুলিশের।

পুলিশের জাল এড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন দেবরাজ চক্রবর্তী। শেষপর্যন্ত ধরা পড়ে গিয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Debraj Chakraborty)
পুলিশের জাল এড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন দেবরাজ চক্রবর্তী। শেষপর্যন্ত ধরা পড়ে গিয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Debraj Chakraborty)

ছেলের অন্নপ্রাশনের অতিথি তালিকা করতে গিয়েই ‘ভুল’ করে বসেন দেবরাজ

বিষয়টি নিয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আত্মগোপন করে থাকার সময় ছেলের অন্নপ্রাশন নিয়ে কথা বলার জন্য এক সহযোগীর ফোন থেকে বাড়িতে কল করেছিলেন দেবরাজ। অন্নপ্রাশনে কাদের কাদের নেমন্তন্ন করা হবে, তা নিয়ে আলোচনার জন্যই ফোন করেছিলেন। তাছাড়াও ফোন করেছিলেন নিজের আইনজীবীকে। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয় ওই সহযোগীকে। সেই রেশ ধরে মুরির একটি রিসর্টে যান গোয়েন্দারা। সেখানে দু'দিন ছিলেন দেবরাজ। শেষপর্যন্ত পুরুলিয়ায় ধানবাদগামী বাস থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Mamata and Abhishek Banerjee Case Update: মমতার হলফনামা তলব হাইকোর্টের! ভাইপো অভিষেক ধাক্কা খেলেন আদালতের আরও ১ দরজায়

দেবরাজের চোর-পুলিশ খেলা

১) জুনের প্রথম সপ্তাহে কালিম্পঙে পালিয়ে গিয়েছিলেন দেবরাজ। সেখানে একটি রিসর্টে ছিলেন।

২) কালিম্পং থেকে শিলিগুড়িতে পালিয়ে গিয়েছিলেন।

৩) উত্তরবঙ্গ থেকে পালিয়ে পরবর্তী তিন সপ্তাহে কমপক্ষে চারটি রাজ্যে গিয়েছিলেন।

৪) সূত্রের খবর, পুরো সময়টা সাধারণ বাস, ট্রেনের জেনারেল কোচে ঘুরেছিলেন দেবরাজ। রাস্তায় ছোটোখাটো হোটেলে থেকেছিলেন। অনলাইনে কোনও টাকা দিতেন না। সমস্ত টাকা মেটাতেন নগদে।

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

একের পর এক অভিযোগ দায়ের

আর গ্রেফতারির ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির আরও ১০টি অভিযোগ দায়ের করা হয়েছে। যে প্রোমোটার অভিজিৎ সাহার অভিযোগের ভিত্তিতে দেবরাজকে গ্রেফতার করা হয়েছে, তিনি অভিযোগ করেছেন, প্রতিটি কাজের জন্য দু'তিন লাখ টাকা দিতে হত। ভোটের আগে সেটা অঙ্কটা বেড়ে ৪০ লাখ টাকায় পৌঁছে গিয়েছিল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More