Howrah Mangala Haat Hawker Update: রাজ্য জুড়ে উচ্ছেদের মাঝেই হাওড়ার মঙ্গলাহাটের হকারদের জন্য বড় স্বস্তির খবর

Howrah Mangala Haat Hawker Update: নতুন নিয়ম অনুযায়ী, মঙ্গলাহাটের হকাররা রাত ১২টার পর থেকে ফুটপাথে বসে ব্যবসা শুরু করতে পারবেন। তাঁদের ব্যবসা চালানোর অনুমতি থাকবে সকাল ৭টা পর্যন্ত। তবে সকাল ৮টার মধ্যে সম্পূর্ণভাবে ফুটপাথ খালি করে দিতে হবে।

Published on: Jun 6, 2026, 08:54:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Howrah Mangala Haat Hawker Update: হাওড়ার ঐতিহ্যবাহী মঙ্গলাহাটের হকারদের জন্য বড় স্বস্তির খবর। প্রশাসনের সঙ্গে একাধিক দফা আলোচনার পর অবশেষে শর্তসাপেক্ষে ফুটপাথে ব্যবসা করার অনুমতি পেলেন তাঁরা। আগামী সপ্তাহ থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন হকার প্রতিনিধিরা। মঙ্গলাহাট ব্যবসায়ী সংগঠনের অন্যতম প্রতিনিধি মলয় দত্ত জানিয়েছেন, ট্রাফিক আইন মেনে ফুটপাথে ব্যবসার সুযোগ মিললে বহু হকার পরিবারের জীবিকা রক্ষা পাবে।

নতুন নিয়ম অনুযায়ী, মঙ্গলাহাটের হকাররা রাত ১২টার পর থেকে ফুটপাথে বসে ব্যবসা শুরু করতে পারবেন।
নতুন নিয়ম অনুযায়ী, মঙ্গলাহাটের হকাররা রাত ১২টার পর থেকে ফুটপাথে বসে ব্যবসা শুরু করতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, মঙ্গলাহাটের হকাররা রাত ১২টার পর থেকে ফুটপাথে বসে ব্যবসা শুরু করতে পারবেন। তাঁদের ব্যবসা চালানোর অনুমতি থাকবে সকাল ৭টা পর্যন্ত। তবে সকাল ৮টার মধ্যে সম্পূর্ণভাবে ফুটপাথ খালি করে দিতে হবে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, কোনও অবস্থাতেই রাস্তার উপর বসে পসরা সাজানো যাবে না। শুধুমাত্র নির্দিষ্ট ফুটপাথ ব্যবহার করেই ব্যবসা করতে হবে। আন্দোলনের পর প্রশাসনের এই সিদ্ধান্তকে তাঁরা ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন।

কিছুদিন আগেই জেলা প্রশাসন জানিয়ে দিয়েছিল, মঙ্গলাহাট এলাকার রাস্তাঘাট ও ফুটপাথে কোনও হকার বসতে পারবেন না। নির্দেশ অমান্য করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছিল। সেই অনুযায়ী অভিযান চালিয়ে ফুটপাথে বসা একাধিক হকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হাওড়া থানা। বাজেয়াপ্ত করা হয় তাঁদের মালপত্র। পাশাপাশি কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। এর প্রতিবাদে হকাররা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি করেন, ব্যবসা করার সুযোগ না পেলে কয়েক হাজার পরিবারের জীবিকা বিপন্ন হবে। এই দাবি তুলে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং স্থানীয় থানাসহ বিভিন্ন প্রশাসনিক দফতরে স্মারকলিপি জমা দেন হকাররা।

পরিস্থিতি সামাল দিতে হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়ার উদ্যোগে হকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান সংলগ্ন নির্দিষ্ট কিছু ফুটপাথের অংশ চিহ্নিত করে দেওয়া হবে, যেখানে হকাররা ব্যবসা করতে পারবেন। কোন এলাকায় কারা বসবেন, তা নির্ধারণ করবে পুলিশ।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More