Taslima Nasrin on Kolkata stay: প্রায় দু'দশক ‘বাড়ি’ কলকাতায় ফিরে আবেগে ভেসে গিয়েছেন তসলিমা নাসরিন। ঘিরে ধরেছে মুগ্ধতা। এতদিন পরে যে নিজের প্রিয় শহরে ফিরতে পেরেছেন, সেজন্য ধন্যবাদও জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার যদি সুরক্ষা দেয়, তাহলে পশ্চিমবঙ্গে এসে থাকতে পারেন। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অন্যতম সেরা বাংলা সাহিত্যিক বলেছেন যে ‘নিরাপত্তার নিশ্চয়তা পেলে আমি অবশ্যই এখানে (পশ্চিমবঙ্গ বা কলকাতা) এসে থাকতে পারি। তবে রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে যে আমি এখানে স্থায়ীভাবে থাকতে পারব কিনা।’
মৌলবাদীদের ভয় পেত মমতার সরকার, অভিযোগ তসলিমার

একটা সময় কলকাতায় থাকতেন তসলিমা। কিন্তু ২০০৭ সালে হিংসাত্মক বিক্ষোভের জেরে তাঁকে কলকাতা ছাড়তে বলা হয়েছিল। ভেবেছিলেন যে শীঘ্রই ফিরে আসবেন তিলোত্তমায়। কিন্তু সেটা হয়নি। বাম সরকারের পতনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও ফেরার সুযোগ হয়নি কলকাতায়। লেখিকার দাবি, উগ্রবাদী ও মৌলবাদীদের ভয় পেতেন মমতারা।
মন্ত্রীর মতো নিরাপত্তা দেওয়া হচ্ছে তসলিমা নাসরিনকে
তবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতায় ফিরেছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী তসলিমা। সূত্রের খবর, রাজ্যের মন্ত্রীকে যেমন নিরাপত্তা দেওয়া হয়, সেরকমই সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে তসলিমার জন্য। রাখা হয়েছে এসকর্ট গাড়ি। প্রতিটি জায়গায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। কীভাবে তাঁকে নিশ্চিন্দ্র নিরাপত্তা দেওয়া যায়, তা নিয়ে খুঁটিনাটি পরিকল্পনা করেছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। যোগাযোগ বজায় রাখা হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গেও।
রবীন্দ্র সদনে নিরাপত্তার বলয় তৈরি রাখা হয়েছে
{{/usCountry}}রবীন্দ্র সদনে নিরাপত্তার বলয় তৈরি রাখা হয়েছে
{{/usCountry}}আর সেই কড়া নিরাপত্তার মধ্যেই আজ কলকাতার রবীন্দ্র সদনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে তসলিমার। যেখানে তাঁকে সংবর্ধনা জানাতে পারেন মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, রবীন্দ্র সদনেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। কোনওরকম ফাঁকফোকর রাখা হচ্ছে না নিরাপত্তায়। যাঁরা লেখিকার কাছাকাছি যাবেন, তাঁদের খুঁটিয়ে পরীক্ষা করা হবে। অনুষ্ঠানে ছাতা, জলের বোতলের মতো জিনিস নিয়ে ঢোকা যাবে না।