Mamata on 'Books Theft' Row: মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার লাইব্রেরির বই ফেরত দেননি বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে পালটা মুখ খুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (কালীঘাটপন্থী) সুপ্রিমো। তিনি চ্যালেঞ্জ ছুড়লেন, বইচুরির অভিযোগ প্রমাণ করতে না পারলে নাকখত দিতে হবে। সেইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, এমন কোনও লেখক নেই, যাঁর বই তাঁর কাছে নেই। তাঁর কাছে যা বই আছে, তা দিয়ে নিজেই কয়েকটি লাইব্রেরি খুলে দিতে পারেন বলে দাবি করেন মমতা। যিনি নিজেকে আজ LIP হিসেবে চিহ্নিত করেছেন।
‘এমন লেখক নেই, যাঁর বই আমার কাছে নেই’

আর সেইসব মন্তব্য তিনি করেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে। মমতা বলেন, ‘আমায় বলছে যে আমি নাকি বই চুরি করেছি, সাহস থাকলে প্রমাণ দিয়ে দেখান, নাহলে আপনাদের নাকখত দিতে হবে। এমন দুঃসময় আসেনি আমার, যে আমায় লাইব্রেরির বই চুরি করতে হবে। আমি কয়েকটা লাইব্রেরি তৈরি করে দিতে পারি। এমন কোনও লেখক-লেখিকা নেই, যাঁর বই আমার বাড়িতে নেই।’
'আমি LIP', দাবি মমতার, LIP-র মানে কী?
সেই রেশ ধরে নিজেকে LIP বলার কারণ ব্যাখ্যা করে মমতা বলেন, ‘আজকে না, আমি সাতবারের এমপি (সাংসদ)। আমি চারবারের সেন্ট্রাল মিনিস্টার। চিফ মিনিস্টারটা বলতে আমার ভালো লাগে। ওখানে আমি কমনার হিসেবে কাজ করতাম। আমি সবসময় নিজেকে LIP হিসেবে ট্রিট করি। মানে Less Important Person (কম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব)।’
'আপনারা সামাল দিতে পারবেন তো?’, পুলিশকে হুঁশিয়ারি মমতার
{{/usCountry}}'আপনারা সামাল দিতে পারবেন তো?’, পুলিশকে হুঁশিয়ারি মমতার
{{/usCountry}}তারইমধ্যে পুলিশকে হুঁশিয়ারি দেন মমতা। তিনি বলেন, ‘যে পুলিশরা অত্যাচার করছে, তাদের আমি বলব, আপনাদের পরিবার নেই? আজ যদি এই অত্যাচারটা আপনার পরিবারের লোকের (উপরে হত), এই অত্যাচারটা আপনার পরিবারের লোক চোখের সামনে দেখছেন। যদি কোনওদিন ভুলেও এই অত্যাচার….আমি চাই না কেউ করুক…কিন্তু কোনও পরিবারের উপরে হয়, আপনারা সামাল দিতে পারবেন তো?’
আরও পড়ুন: CM Suvendu Adhikari: 'বাড়ির আবর্জনার মতো পরিষ্কার...,' ‘দেশের ভিতরের শত্রুদের’ হুংকার মুখ্যমন্ত্রীর
‘অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা আছে’
মমতার সেই বার্তার রেশ পাওয়া যায় তৃণমূলের (কালীঘাটপন্থী) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিজেপির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা আছে।’