...
...
Next Story

পড়েছিল নর্দমায়! ৪ বছরের শিশুকন্যার গালে কামড়ের দাগ, গায়ে আঘাত, ধৃত দাদু, হুগলির তারকেশ্বর স্টেশনে চাঞ্চল্য

তারকেশ্বর স্টেশন চত্বরে পরিবারের সঙ্গেই শনিবার রাতে ঘুমোচ্ছিল ওই শিশু। অভিযোগ, তাকে মশারির নেট কেটে নিয়ে যাওয়া হয়।

Published on: Nov 9, 2025, 19:45:00 IST
Advertisement

এক ভয়াবহ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলির তারকেশ্বর স্টেশন চত্বরে। সেখানে এক ৪ বছরের শিশুকন্যার ওপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। ঘটনা ঘিরে ওই শিশুকন্যার দাদুকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, শিশুকে মশারির নেট কেটে নিয়ে যাওয়া হয়। কন্যাকে খুঁজে না পেয়ে তার বাবা মা খোঁজ লাগাতেই ৪ বছরের ওই শিশুকন্যাকে নর্দামায় পড়ে থাকতে দেখা যায়।

পড়েছিল নর্দমায়!৪ বছরের শিশুকন্যার গালে কামড়ের দাগ, গায়ে আঘাত, ধৃত দাদু
পড়েছিল নর্দমায়!৪ বছরের শিশুকন্যার গালে কামড়ের দাগ, গায়ে আঘাত, ধৃত দাদু

তারকেশ্বর স্টেশন চত্বরে পরিবারের সঙ্গেই শনিবার রাতে ঘুমোচ্ছিল ওই শিশু। অভিযোগ, তাকে মশারির নেট কেটে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই ৪ বঠরের শিশুর ওপর যৌন নির্যাতন করা হয়েছে। শুধু মারধর নয়, যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তার গালে কামড়ের দাগ রয়েছে। শরীরের নানান জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা যায়। বেশ কিছু রিপোর্টের দাবি, শিসু বানজারা সম্প্রদায়ের কন্যা। সদ্য, রবিবার দুপুরে স্টেশন সংলগ্ন একটি নর্দমা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তার যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল বলে জানা যায়।

( Astrology: চোখ কাঁপা শুভ নাকি অশুভ? কোন ইঙ্গিত দিয়ে থাকে! রইল জ্যোতিষমত)

( Shiuli flower Haircare Tips: কোঁচড় ভরা শিউলিতেই লুকিয়ে চুলের জেল্লার জাদুকাঠি! হেয়ার প্য়াক তৈরির টিপস রইল)

( বর্ধমানে বিলএলও-র মৃত্যু, কী বলছে পরিবার? কালনায় রাস্তার ধারে কী দেখা গেল!শোরগোল)

উদ্ধারের পর তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়। এদিকে, নির্যাতিতা শিশুর পরিবার বানজারা সম্প্রদায়ের হওয়ায় তাদের বৈধ পরিচয় পত্রের নথি ঘিরে প্রথমে খানিকটা সময় যায়। তারফলে তদন্ত আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। জানা যাচ্ছে, শিশুর গলাতেও ক্ষতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পরই পুলিশকে খবর দেয় পরিবার। এদিকে, বিষয়টি নিয়ে বিজেপি ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে। স্থানীয় বিজেপির তরফে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তোলা হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks