...
...
Next Story

Bengal National Highways Project: বাগডোগরা-সহ উত্তরবঙ্গ ছুটবে হাইস্পিডে! চিকেনস নেকের কাছেই ২,০৭৭ কোটি টাকা বরাদ্দ

Bengal National Highways Project: বাগডোগরা-সহ উত্তরবঙ্গ ছুটবে হাইস্পিডে! চিকেনস নেকের কাছেই ২,০৭৭ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পের আওতায় আসবে ৩১ কিলোমিটারের মতো অংশ। কী লাভ হবে তাতে?

Published on: Sep 3, 2026, 18:32:17 IST
Advertisement

Bengal National Highways Project: পশ্চিমবঙ্গের জাতীয় সড়কের জন্য প্রায় ২,১০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩২৭ নম্বর জাতীয় সড়কের বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশকে চার লেনে পরিণত করার জন্য ২,০৭৭.১৮ কোটি টাকার মঞ্জুর করা হয়েছে। আর সেই কাজটা শেষ হয়ে গেলে বাগডোগরা, খড়িবাড়ি, পানিট্যাঙ্কি, নকশালবাড়ি এলাকায় যানজট কমে যাবে। সার্বিকভাবে শিলিগুড়ি করিডর-সহ উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে আশাপ্রকাশ করা হয়েছে।

৩ বড়, হাতি চলাচলের জন্য আন্ডারপাসও থাকছে

উত্তরবঙ্গে জাতীয় সড়ক প্রকল্পের জন্য প্রায় ২,১০০ কোটি টাকা বরাদ্দ করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি)
উত্তরবঙ্গে জাতীয় সড়ক প্রকল্পের জন্য প্রায় ২,১০০ কোটি টাকা বরাদ্দ করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Nano Banana দিয়ে তৈরি)

আর সেই প্রকল্পের বিষয়ে কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতীন গডকড়ি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে আমরা দার্জিলিং জেলার ৩২৭ নম্বর জাতীয় সড়কের (NH-327) ৩১.০২ কিলোমিটারের বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া সেকশনের চার লেনিংয়ের জন্য ২,০৭৭.১৮ কোটি টাকা বরাদ্দ করেছি। সেই প্রকল্পের আওতায় তিনটি বড় সেতু, একটি রোড ওভার ব্রিজ (ROB), পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস এবং উভয়দিকে সার্ভিস রোড নির্মাণ করা হবে। তার ফলে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণীদের জন্যই নিরাপদ চলাচল নিশ্চিত হবে।’

আরও পড়ুন: Howrah and Bally Developement Projects: ৪,৭০০ কোটি টাকার কাজ হবে হাওড়া ও বালিতে! জলযন্ত্রণা থেকে মুক্তি, কবে শেষ হবে?

চিকেনস নেক আরও সুরক্ষিত হবে, মজবুত হবে যোগাযোগ ব্যবস্থা

আরও পড়ুন: Nepal Green House Survival Reason: ধ্বংসের মধ্যেই কীভাবে নেপালের 'সবুজ বাড়ি' বাঁচল? বললেন মালিক, কাজে লাগবে বাংলায়

যানজট কমবে বাগডোগরা-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশের, ছুটবে হাইস্পিডে

পাশাপাশি তিনি বলেছেন, '(ওই ৩১.০২ কিমি অংশে জাতীয় সড়ককে) চার লেনের করে তোলার ফলে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কির যানজট কমবে। বাগডোগরা বিমানবন্দর এবং ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। পাশাপাশি কৃষি, উদ্যানপালন ও চা-সহ স্থানীয় অন্যান্য পণ্য বড় বাজারগুলোতে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব করে তুলবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe