আপডেট: তৃণমূল কংগ্রেসের তরফে বলা হল, ‘আমরা একটি সংবাদ প্রতিবেদন দেখেছি যেখানে দাবি করা হয়েছে যে আইপ্যাক আগামী ২০ দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম স্থগিত করেছে। এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তৃণমূল স্তরে বিভ্রান্তি সৃষ্টির একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে হচ্ছে।’

বিধানসভা ভোটের ঠিক আগেই সাময়িকভাবে পশ্চিমবঙ্গে সমস্ত কাজ বন্ধের সিদ্ধান্ত নিল আইপ্যাক। কর্মীদের আগামী ২০ দিনের জন্য ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, আইপ্যাকের মানবসম্পদ (হিউম্যান রিসোর্স) বিভাগের তরফ থেকে পশ্চিমবঙ্গের টিমকে জানানো হয়েছে যে তারা যেন ২০ দিনের জন্য ছুটি নিয়ে নেয়। আগামী ১১ মে ফের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে আইপ্যাকের HR বিভাগের তরফে জানানো হয়েছে। আর যে সিদ্ধান্তের ফলে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রবল চাপে পড়ে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ রাজ্যের শাসক দলের সঙ্গে কার্যত সমার্থক হয়ে গিয়েছে আইপ্যাক। সোশ্যাল মিডিয়া সামলানো, প্রচারের অভিমুখ ঠিক করা, প্রার্থী বাছাইয়ের মতো কাজ করে সেই সংস্থা।
কী কারণে এমন সিদ্ধান্ত আইপ্যাকের?
সেই আইপ্যাকই ভোটের মুখে এমন সিদ্ধান্ত নিল কেন, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের পাঠানো ইমেল বার্তায় আইপ্যাকের তরফে জানানো হয়েছে যে আইনি বাধ্যবাধকতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
{{/usCountry}}সেই আইপ্যাকই ভোটের মুখে এমন সিদ্ধান্ত নিল কেন, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের পাঠানো ইমেল বার্তায় আইপ্যাকের তরফে জানানো হয়েছে যে আইনি বাধ্যবাধকতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
{{/usCountry}}আইপ্যাকের অফিসে রেড ইডির
এমনিতে গত কয়েক মাস ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) থেকে শীর্ষকর্তার গ্রেফতারির ঝাপটা সামলাতে হয়েছে আইপ্যাককে। গত জানুয়ারিতে আইপ্যাকের সল্টলেক অফিস এবং ডিরেক্টর প্রতীক জৈনের কলকাতার বাড়িতে তল্লাশি চালায় ইডি। যা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছিল। তল্লাশির মধ্যেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গিয়ে ফাইল ও নথিপত্র বের করে এনেছিলেন। যা নিয়ে নথি চুরির অভিযোগ পর্যন্ত তুলেছিল ইডি।
আরও পড়ুন: TMC on Modi's attack: লোকসভায় TMC-র মহিলা সাংসদ ৩৮%, BJP-র ১৩%', মোদী আক্রমণ করতেই পালটা মমতার দলের
ইডির অন্যতম শীর্ষকর্তাকে গ্রেফতার ইডির
তারইমধ্যে গত সোমবার নয়াদিল্লিতে আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চান্ডেলকে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় সংস্থার এক আধিকারিক জানান যে পশ্চিমবঙ্গে কয়লা দুর্নীতি মামলার তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা সংস্থার ডিরেক্টরকে সোমবার রাতের দিকে আর্থিক তছরুপ বিরোধী আইনের (পিএমএলএ) আওতায় গ্রেফতার করা হয়েছে।