...
...
Next Story

WB Govt Ministers Expected List: পরিচারিকা, স্যার, সাংবাদিক- আজ মন্ত্রী হিসেবে কাদের শপথ? সব জেলাই পাবে মিনিস্টার

WB Govt Ministers Expected List: প্রাথমিকভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঁচজন মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন - দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। এবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে।

Published on: Jun 1, 2026, 06:37:58 IST
Advertisement

WB Govt Ministers Expected List: বঙ্গজয়ের প্রায় মাসখানেক পরে পূর্ণ মন্ত্রিসভা গঠন করতে চলেছে বিজেপি। আজ সকাল ১১ টায় মন্ত্রী (পূর্ণাঙ্গ মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী) হিসেবে ৩৫ জন বিজেপি বিধায়ক শপথ নিতে চলেছে। আপাতত যা খবর, তাতে ১৩ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। তাছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিনজন। আর প্রতিমন্ত্রী হবেন ১৯ জন। এমনভাবে তালিকা ঠিক করা হয়েছে, যাতে রাজ্যের প্রতিটি জেলা থেকে কমপক্ষে একজন মন্ত্রী থাকেন বলে সূত্রের খবর। যদিও পুরো বিষয়টি নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে কুলুপ এঁটে রাখা হয়েছে।

শুভেন্দু কী বললেন মন্ত্রিসভা নিয়ে?

আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পূর্ণ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। (ছবি সৌজন্যে পিটিআই)
আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পূর্ণ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। (ছবি সৌজন্যে পিটিআই)

শুধুমাত্র রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ‘আগামিকাল (সোমবার) পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে (পূর্বতন রাজভবন) শপথগ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর. এন. রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।’

আরও পড়ুন: WB Underground Power Line: ঘূর্ণিঝড়েও কারেন্ট থাকবে! বারুইপুর, চন্দননগর-সহ ৪ শহরে কাজ শেষ, আসানসোল-শিলিগুড়িতে কবে?

অর্থ আপাতত শুভেন্দুর হাতেই?

সূত্রের খবর, অর্থ দফতর সম্ভবত মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতেই রাখা হবে (দিল্লির ঘনিষ্ঠ বলয়ের একজনের নাম অর্থমন্ত্রী হিসেবে উঠে এলেও সম্ভবত শুভেন্দু আপাতত নিজের হাতেই রাখবেন, উপ-নির্বাচনের পরে ছবিটা পালটাতে পারে)। প্রাথমিকভাবে তাঁর হাতে ৪১টি দফতর ছিল। এবার সেইসব দফতর ভাগ করে দেওয়া হবে বাকি মন্ত্রীদের মধ্যে। শিক্ষা দফতরের ক্ষেত্রে স্বপন দাশগুপ্ত, শংকর ঘোষদের (যিনি শিক্ষকও বটে) নাম নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। বাম আমলের মতো শিক্ষা দফতরকে দুটি ভাগে ভাগ করে তাঁদের দায়িত্ব দেওয়া হতে পারে। স্বাস্থ্য দফতরের ক্ষেত্রে আবার উঠে আসছে শারদ্বত মুখোপাধ্যায়ের নাম।

তাছাড়াও প্রাক্তন সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়, বাংলার প্রাক্তন তারকা পেসার অশোক দিন্দা, কলিতা মাজিদেরও নাম উঠে আসছে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায়। যে কলিতা পরিচারিকা হিসেবে কাজ করতেন। সেখান থেকে আজ তিনি মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

আরও পড়ুন: Aroop Biswas role in Messi incident: মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে এই সপ্তাহেই ডাকতে পারে পুলিশ, জেরার পরে কী হবে?

সম্ভাব্য মন্ত্রীদের তালিকা - কারা কারা হতে পারেন?

১) স্বপন দাশগুপ্ত

২) তাপস রায়

৩) শংকর ঘোষ

৪) শারদ্বত মুখোপাধ্যায়

৫) জগন্নাথ চট্টোপাধ্যায়

৬) ইন্দ্রনীল খাঁ

৭) কলিতা মাজি

৮) অশোক দিন্দা

৯) অর্জুন সিং

১০) মালতী রাভা রায়

১১) জোয়েল মূর্মূ

১২) বিশাল লামা

১৩) দুধকুমার মণ্ডল

১৪) দীপক বর্মন

১৫) গার্গী ঘোষ দাস

১৬) মৌমিতা বিশ্বাস মিশ্র

১৭) পূর্ণিমা চক্রবর্তী

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe