...
...
Next Story

BJP on KKR-Mustafizur Row: মমতা সরকারকে খুশি করতেই মুস্তাফিজুরকে নিয়েছিল KKR, উদ্ভট যুক্তি বিজেপি সাংসদের

বিজেপি সাংসদ দাবি করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রসন্ন করতে নাকি মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

Published on: Jan 3, 2026, 22:42:38 IST
Advertisement

'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রসন্ন করতে নাকি মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এমনই যুক্তি পেশ করলেন বিজেপির সাংসদ সঞ্জয় জয়সওয়াল। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার পরে সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ‘বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। ওরা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলার সরকারকে তুষ্ট করার জন্য বাংলাদেশি ক্রিকেটারকে দলে রেখেছিল কেকেআর। আজ কোথাও না কোথাও বাংলাদেশ পাকিস্তানের পথে চলছে।’ যদিও বিজেপি সাংসদ এই বিষয়ে কিছু জানাননি যে কাকে তুষ্ট করতে আইপিএলের নিলামের তালিকায় মুস্তাফিজুরের নাম রাখা ছিল।

বাংলাদেশ বসে আছে পাকিস্তানের কোলে, তোপ বিজেপি সাংসদের

বিজেপি সাংসদ দাবি করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রসন্ন করতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কেকেআর। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক এবং পিটিআই)
বিজেপি সাংসদ দাবি করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রসন্ন করতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কেকেআর। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক এবং পিটিআই)

তারইমধ্যে বিজেপি সাংসদ বলেন, 'যেভাবে (বাংলাদেশ) ওখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে, যেভাবে ওখানে পাকিস্তানের তরফে প্রচার চালানো হচ্ছে, তা দেখে যেন মনে হচ্ছে যে বাংলাদেশ ভুলে গিয়েছে যে ১৯৭১ সালের আগে লাখ-লাখ বাঙালিকে ধর্ষণ করা হয়েছিল। হাজার-হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। আর কারও থেকেই ধর্ম জানতে চাওয়া হয়নি। সে বাঙালি হিন্দু হোক বা বাঙালি মুসলমান হোক - সবাইকে একইরকমভাবে অত্যাচার করেছিল পাকিস্তান। আর পাকিস্তানের কোলে বসে যেভাবে বাংলাদেশে অসামাজিক কাজকর্ম চালানো হচ্ছে এবং তাদের যেভাবে সরকার আশ্রয় দিচ্ছে, তাতে এটাই সঠিক সিদ্ধান্ত। যে কোনও পরিস্থিতিতে কেকেআরকে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়া উচিত।

আরও পড়ুন: Bangladesh Hindu Police murder case: হিন্দু পুলিশকে 'জ্বালিয়ে দিয়েছিলাম কিন্তু…...', ধৃত তড়পানো বাংলাদেশি ‘বিপ্লবী’

আরও পড়ুন: Mahakal Mandir-Vande Bharat Sleeper: ১৬-তে মহাকাল মন্দির, ১৮-তে বন্দে ভারত স্লিপার- ৩ দিনে জোড়া 'ধামাকা' মমতা-মোদীর

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe