KMC TMC Councilor Arrested: গ্রেফতার কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর
KMC TMC Councilor Arrested: সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে তোলাবাজি, দুর্নীতি, কাটমানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। সেই তালিকাতেই এবার নাম জুড়ল অরিজিৎ দাস ঠাকুরের।
KMC TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এলাকার এক বাসিন্দার কাছ থেকে জোর করে টাকা আদায় এবং বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তে নেমেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে তোলাবাজি, দুর্নীতি, কাটমানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। সেই তালিকাতেই এবার নাম জুড়ল অরিজিৎ দাস ঠাকুরের।

অভিযোগকারীদের দাবি, স্থানীয় স্তরে প্রভাব খাটিয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেছিলেন তৃণমূল কাউন্সিলর। গত ১ জুন এই বিষয়ে গড়ফা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে কিছু তথ্য সামনে আসার পরই কাউন্সিলরকে আটক করা হয় এবং পরে গ্রেফতার দেখানো হয় বলে সূত্রের খবর। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর তরজা। বিরোধী শিবিরের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি ও প্রভাব খাটানোর অভিযোগ ছিল। অন্যদিকে শাসকদলের একাংশের বক্তব্য, আইন আইনের পথেই চলবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক সপ্তাহে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একাধিক তৃণমূল নেতা, পুরপ্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে পুলিশি পদক্ষেপ হয়েছে। অরিজিৎ দাস ঠাকুরের গ্রেফতারি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। এর আগে কলকাতা পৌরনিগমে প্রথম ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকে কয়েকদিন আগে গ্রেফতার করে পুলিশ। এরপর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকেও ধরে পুলিশ। এই আবহে এই সব মামলায় তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সকলের। এরই মাঝে আবার তৃণমূলের দাপুটে নেতা তথা কাউন্সিলর তারক সিং মেয়র পারিষদ পদ থেকে পদত্যাগ করেছেন গতকলা। কলকাতা পুরসভায় তৃণমূলের একছত্র আধিপত্য থাকলেও বিধানসভা ভোটের পর থেকে সেখানে চিড় ধরেছে। এরই মাঝে দুর্নীতির অভিযোগে তিনজন কাউন্সিলর এখনও পর্যন্ত গ্রেফতার হলেন।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


