KMC TMC Councilor Arrested: এবার গ্রেফতার কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

KMC TMC Councilor Arrested: কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা এবং জোর করে টাকা আদায়ের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।

Published on: Jun 4, 2026, 08:59:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

KMC TMC Councilor Arrested: কলকাতায় ফের এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হলেন। এবার পুলিশের জালে ধরা পড়েছেন কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা এবং জোর করে টাকা আদায়ের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।

পুলিশের জালে ধরা পড়েছেন কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা।
পুলিশের জালে ধরা পড়েছেন কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা।

রিপোর্ট অনুযায়ী, গত ২০২৫ সালে বড়বাজার থানায় মহেশ কুমার শর্মার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগে প্রতারণা এবং জবরদস্তি করে অর্থ আদায়ের বিষয়টি উল্লেখ করা হয়। পরবর্তীতে সরকারের পরিবর্তনের পর ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তদন্তে অগ্রগতি হওয়ার পর বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ধৃত কাউন্সিলরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। আদালত এ বিষয়ে কী নির্দেশ দেয়, সেদিকেই এখন নজর রয়েছে। অভিযোগগুলির সত্যতা যাচাই করতে এবং ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কি না, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। একইভাবে প্রোমোটার ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকেও গ্রেফতার করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মাও পুলিশের হাতে ধরা পড়লেন।

একই দিনে তৃণমূলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকেও পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি ফ্ল্যাট দখল করে থাকার অভিযোগের পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। সব মিলিয়ে, কলকাতায় তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চলমান অভিযানের আবহে ছিন্নভিন্ন তৃণমূল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More