TMC Councilor Arrested: শ্লীলতাহানির অভিযোগে ধৃত অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

TMC Councilor Arrested: ধৃত কাউন্সিলরের নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি। এক মহিলার দায়ের করা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং সেই তদন্তের পর বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

Published on: Jun 4, 2026, 13:33:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

TMC Councilor Arrested: কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত কাউন্সিলরের নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি। এক মহিলার দায়ের করা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং সেই তদন্তের পর বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধৃত কাউন্সিলরের নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
ধৃত কাউন্সিলরের নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

অভিযোগকারী মহিলার দাবি, সম্প্রতি তাঁকে আটকে রেখে শ্লীলতাহানি করেন অভিযুক্ত কাউন্সিলর। পাশাপাশি তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শুধু সাম্প্রতিক ঘটনাই নয়, ওই মহিলা আরও অভিযোগ করেছেন যে ২০২৪ সালেও তাঁর সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর তিনি রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়। তদন্তের ভিত্তিতেই বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টানা তিনবার কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক মহলে বিশ্বজিৎ মণ্ডলকে টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানা যায়। তাঁর গ্রেপ্তারির ঘটনায় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত কয়েকদিনে কলকাতা পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলর পুলিশের জালে ধরা পড়েছেন। বুধবার ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রতারণা এবং জোর করে টাকা আদায়ের অভিযোগে গত বছর বড়বাজার থানায় মামলা দায়ের হয়েছিল। সেই অভিযোগের তদন্তের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

এর আগে, ২৩ মে তোলাবাজির অভিযোগে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকেও গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ৩৬ নম্বর ওয়ার্ডের শচীন সিং এবং ১০৬ নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাসকেও বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই কলকাতা পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More