Kolkata Airport Masjid Latest Update: কলকাতা মসজিদ লাগোয়া ১৩৬ বছরের মসজিদ সরছে? BJP আসতেই তোড়জোড়, দেওয়া হল প্রস্তাব
Kolkata Airport Masjid Latest Update: কলকাতা মসজিদ লাগোয়া ১৩৬ বছরের মসজিদ সরছে? শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসতেই তোড়জোড়। দেওয়া হল প্রস্তাব। তবে বকরি ইদের পরে স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Kolkata Airport Masjid Latest Update: কলকাতা বিমানবন্দরের রানওয়ের কাছেই অবস্থিত শতাব্দী প্রাচীন মসজিদ স্থানান্তরের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসন্ন বকরি ইদের (আগামী ২৮ মে) আগে এই বিষয়ে কোনও চূড়ান্ত পদক্ষেপ করা হবে না। বকরি ইদ মিটে যাওয়ার পর সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে পুনরায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার বিমানবন্দর নিরাপত্তা কমিটির একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ঠিক আগেই উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে রাজ্য প্রশাসন এবং মসজিদ কমিটির সদস্যদের মধ্যে একটি বৈঠক হয়েছিল। পরদিনই একটি বিশেষ দল ওই মসজিদ পরিদর্শন করতে যান।

১৩৬ বছরের পুরনো মসজিদ
কলকাতা বিমানবন্দরের রানওয়ের একেবারে কাছাকাছি অবস্থিত এই মসজিদ 'গৌরীপুর জামে মসজিদ' নামে পরিচিত। অনেকের কাছে এটি 'বাঁকড়া মসজিদ' নামেও পরিচিত। প্রায় ১৩৬ বছরের পুরনো এই ঐতিহাসিক ধর্মীয়স্থান বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষ করে বিমানবন্দরের একটি রানওয়ের ঢিলছোড়া দূরত্বে অবস্থিত হওয়ায় বিমানের টেক-অফ ও অবতরণের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি তৈরি হয় বলে অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরেই সরব ছিল বিজেপি
বিমানবন্দর সূত্রে খবর, ৩০ বছরেরও বেশি সময় ধরে এই মসজিদ স্থানান্তরের বিষয়টি বারেবারে আলোচনায় উঠে এসেছে। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তন এবং রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই ইস্যুটি নতুন করে গতি পেয়েছে। বিজেপির তরফে বরাবরই ওই মসজিদ দাবি করা হয়ে আসছে। তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যরা সেই দাবি তুলে আসছেন।
মালব্য তো দাবি করেছিলেন, ‘অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেকেন্ডারি রানওয়ের কাছে অবস্থিত একটি মসজিদ। এটি নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে। প্রাথমিক রানওয়ে যদি না চালু থাকে, সেক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে ওই সেকেন্ডারি রানওয়েকে ব্যবহারের ক্ষেত্রে প্রভাব ফেলছে (ওই মসজিদ)। তোষণ নীতির জন্য যাত্রীদের নিরাপত্তা বলি হতে পারে না।’
কী প্রস্তাব দেওয়া হয়েছে?
আর এখন বিজেপি সরকার আসার পরে মসজিদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মসজিদ কমিটির সদস্যরা জানিয়েছেন যে তাঁরা স্থানান্তর বা ভাঙার বিষয়ে এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। তবে তাঁরা সরকারের এই উন্নয়নমূলক ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাবের বিরোধিতাও করছেন না। মসজিদ কমিটির তরফে বলা হয়েছে, ‘আমরা চাই না আমাদের কারণে বিমানবন্দরের কোনও ক্ষতি হোক বা সুরক্ষায় বিঘ্ন ঘটুক। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের বিমানবন্দরের বাইরে আরও বড় একটি মসজিদ তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে স্থানান্তর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা এই মুহূর্তে নেই।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


