Kolkata Metro Durga Puja 2026 Timetable: পুজোয় ভোর ৫টা পর্যন্ত মেট্রো! লাস্ট ট্রেন কখন? কোন লাইন বন্ধ? রইল টাইমটেবিল
Kolkata Metro Durga Puja 2026 Timetable: দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী কলকাতা মেট্রোর (ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, পার্পল লাইন এবং ইয়েলো লাইন) কোন লাইনে কতক্ষণ মেট্রো চলবে? রইল পুরো টাইমটেবিল।
Kolkata Metro Durga Puja 2026 Timetable: দুর্গাপুজোয় রাতভর মেট্রো চলবে কলকাতায়। বৃহস্পতিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ভোর প্রায় ৫ টে পর্যন্ত মেট্রো চলবে। ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো) এবং গ্রিন লাইনে (ইস্ট-ওয়েস্ট মেট্রো তথা সল্টলেকট সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো) প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর চারটে নাগাদ। ফলে মোটামুটি ভোর পাঁচটা পর্যন্ত পরিষেবা চালু থাকবে ওই দুটি লাইনে।

কোন লাইনে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মেট্রো চলবে না?
তবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত (১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর) কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে (নিউ গড়িয়া থেকে বেলেঘাটা) পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। বাকি দুটি লাইনে মেট্রো চলাচল করবে - ইয়েলো লাইন (নোয়পাড়া থেকে কলকাতা বিমানবন্দর) এবং পার্পল লাইন (জোকা থেকে মাঝেরহাট)।
দুর্গাপুজোয় কলকাতা মেট্রোর পূর্ণাঙ্গ টাইমটেবিল
পুজোয় ব্লু লাইন মেট্রোর সংক্ষিপ্ত টাইমটেবিল
১) পঞ্চমী (১৫ অক্টোবর): প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টায়। শেষ মেট্রো ছাড়বেে রাত ১১ টায়।
২) ষষ্ঠী (১৬ অক্টোবর): প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টায়। শেষ মেট্রো ছাড়বেে রাত ১১ টায়।
৩) সপ্তমী (১৭ অক্টোবর): দুপুর ১ টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে ভোর ৪ টে।
৪) সপ্তমী (১৮ অক্টোবর): দুপুর ১ টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে ভোর ৪ টে।
৫) অষ্টমী (১৯ অক্টোবর): দুপুর ১ টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে ভোর ৪ টে।
৬) নবমী (২০ অক্টোবর): দুপুর ১ টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে ভোর ৪ টে।
৭) দশমী (২১ অক্টোবর): দুপুর ১ টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা ৩০ মিনিটে।
পুজোয় গ্রিন লাইন মেট্রোর সংক্ষিপ্ত টাইমটেবিল
১) পঞ্চমী (১৫ অক্টোবর): সসকাল ৬ টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত ১১ টায়।
২) ষষ্ঠী (১৬ অক্টোবর): সকাল ৬ টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত ১১ টায়।
৩) সপ্তমী (১৭ অক্টোবর): দুপুর ১ টা ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত ৩ টা ৫৯ মিনিটে।
৪) সপ্তমী (১৮ অক্টোবর): দুপুর ১ টা ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত ৩ টা ৫৯ মিনিটে।
৫) অষ্টমী (১৯ অক্টোবর): দুপুর ১ টা ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত ৩ টা ৫৯ মিনিটে।
৬) নবমী (২০ অক্টোবর): দুপুর ১ টা ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত ৩ টা ৫৯ মিনিটে।
৭) দশমী (২১ অক্টোবর): দুপুর ১ টা ৩০ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা ৩০ মিনিটে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


