Kolkata Municipal Vote 2026: ‘ভবানীপুরের ওয়ার্ডে দেখেছি…..’, ডিলিমিটেশন করে কলকাতায় ভোটের কারণ বললেন শুভেন্দু
Kolkata Municipal Vote 2026: ডিসেম্বেরর মধ্যেই নয়া পুরভোট গঠন হবে কলকাতায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁরা কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাসের পক্ষে আছেন।
Kolkata Municipal Vote 2026: আগামী ছয় মাসের মধ্যেই কলকাতায় পুরভোট হবে। ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানিয়েছেন, কলকাতায় ওয়ার্ডের পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) করে পুরভোট করা হবে। আর কী কারণে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হবে, সেটাও ব্যাখ্যা করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক। তিনি দাবি করেন, ‘আমি ভবানীপুরে লড়েছি। জিতেছি। আমি সেখানে দেখেছি, এক-একটা ওয়ার্ডে এক-একরকম ভোটার আছেন। আমি দেখেছি যে ৭৭ নম্বর ওয়ার্ডে এবং ৮২ নম্বর ওয়ার্ড…..। ৭৭ নম্বর ওয়ার্ড ৪৯টি বুথ আছে। আবার কোনও ওয়ার্ডে আমি দেখেছি যে ২০ টির কম বুথ আছে - ১৫-১৬টি বুথ। আমি দেখেছি যে ৮২ নম্বর ওয়ার্ড বিশাল বড়।’
কলকাতায় ডিলিমিটেশন হওয়া উচিত, মত শুভেন্দুর
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে এএনআই)
{{^htLoading}} {{/htLoading}}
সেই রেশ ধরে তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী ছাড়াও আমি তো বিধায়ক। বিধায়ক না হলে তো মুখ্যমন্ত্রী হতে পারতাম না। আমি ভবানীপুরের বর্তমান বিধায়ক। আমি কলকাতার প্রতিনিধিত্ব করছি। স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে ডিলিমিটেশন হওয়া উচিত।’ তিনি আরও জানিয়েছেন, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করে থাকে রাজ্য সরকার। আর সেই ওয়ার্ড পুনর্বিন্যাসের দায়িত্ব হল রাজ্য নির্বাচন কমিশনের। সেইমতো পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
৩) মুখ্যমন্ত্রী দাবি করেছেন, যেখানে প্রশাসক আছেন, সেখানে দ্রুত পুরভোট করানোর পক্ষে রাজ্য সরকার। ব্যতিক্রমী জায়গা ছাড়া সর্বত্র পুরভোটের পক্ষে রাজ্য সরকার আছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
৪) তিনি জানিয়েছেন, কাউন্সিলররা যে সার্টিফিকেট দিতেন, এখন সেগুলি দিতে পারবেন বিধায়করা।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Kolkata Municipal Vote 2026: ‘ভবানীপুরের ওয়ার্ডে দেখেছি…..’, ডিলিমিটেশন করে কলকাতায় ভোটের কারণ বললেন শুভেন্দু
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe