21 July TMC Shahid Diwas: পুরনো জায়গায় ২১ জুলাইয়ের সভার অনুমতি নিয়ে 'দুই' শিবিরের তৃণমূলকে বড় বার্তা পুলিশের
কী জানাল কলকাতা পুলিশ?
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ধরাশায়ী হয়েছে তৃণমূল। এরপর নতুন বিজেপি সরকার আসার মাস ঘুরতে না ঘুরতেই তৃণমূলে তুমুল ভাঙন দেখা যায়। একদিকে কালীঘাট তৃণমূল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ঘাসফুল শিবির, অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবির ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়! এরই মধ্যে আসন্ন ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবস পালনের অনুষ্ঠান। এই ২১ জুলাইয়ের শহিদ দিবসে প্রতিবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের মঞ্চ দেখা যায়। এবার কলকাতা পুলিশ সদ্য দুই শিবিরের তৃণমূলকেই জানিয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে আর কোনও জনসভা করা যাবে না। এমনই দাবি মিডিয়া রিপোর্টের।

২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ হবে না, বলে পুলিশের তরফে জানানো হয়েছে বলে খবর। ঙ্গলবার কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘আসল’ তৃণমূলের আবেদন খারিজ করে কলকাতা পুলিশ একথা জানিয়েছে বলে জানা গিয়েছে। ভিক্টোরিয়া হাউস এবং তার চারপাশে আগেকার ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা জারি থাকে, অর্থাৎ বর্তমানের ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী এখানে জমায়েত করা নিষিদ্ধ, বলে পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন বলে জানা যাচ্ছে। আর এই নিয়মের আওতাতেই ২১ জুলাই তৃণমূল ধর্মতলায় সভা করার অনুমতি পাবে না বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেতেই কালীঘাট তৃণমূল বিকল্প স্থান খুঁজে চলেছে। এর আগে, রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা গিয়েছিল কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেনদের। তারপরই পুলিশের এই নির্দেশ। ঠিক যে বছরে তৃণমূলের অন্দরে চরম ভাঙন দেখা গিয়েছে, সেই ২০২৬ সালে তৃণমূলের ২১ জুলাই পালন ঘিরে বহু সংশয় তৈরি হয়েছে। এবার অনুষ্ঠান মঞ্চ কোথায় হবে, তা নিয়েও রয়েছে জল্পনা।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


