Kolkata School Football League 2026: রামকৃষ্ণ মিশন থেকে আর্মি স্কুল- কলকাতা স্কুল ফুটবল লিগ ফিরছে , কবে কার খেলা?
Kolkata School Football League 2026: তিন বছরের বিরতির পরে ফের চালু হচ্ছে কলকাতা স্কুল ফুটবল লিগ। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবার মোট ১৬টি স্কুলের দল খেলবে। খেলা হবে নিউ টাউনের NKDA-র ফুটসল গ্রাউন্ডে।
Kolkata School Football League 2026: আবারও শুরু হচ্ছে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা 'কলকাতা স্কুল ফুটবল লিগ' (KSFL)। প্রাথমিকভাবে ২০১৮ সালে সেই প্রতিযোগিতা শুরু করা হয়েছিল। কিন্তু কোভিড মহামারীর কারণে ২০২০ সাল এবং ২০২১ সালে প্রতিযোগিতার আয়োজন করা যায়নি। তৃতীয় সংস্করণ আয়োজিত হয়েছিল ২০২২ সালে। কিন্তু 'অনিবার্য পরিস্থিতিতে' ২০২৩ সাল থেকে ২০২৫ সালে আর 'কলকাতা স্কুল ফুটবল লিগ' হয়নি। অবশেষে ২০২৬ সালে সেই প্রতিযোগিতা ফিরে আসছে।
কবে থেকে টুর্নামেন্ট শুরু? ফাইনাল কবে?
ফের কলকাতা স্কুল ফুটবল লিগের আয়োজন করা হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Ramakrishna Mission Vidyalaya, Narendrapur)
{{^htLoading}} {{/htLoading}}
আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবার কলকাতা স্কুল ফুটবল লিগে ১৬টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলে পাঁচজন থাকবে। অনূর্ধ্ব-১৫ স্তরের খেলা হবে। আগামী ২ অক্টোবর থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে। আর ফাইনাল গবে আগামী ৪ অক্টোবর সন্ধ্যায়।
বাংলার ফুটবলের উন্নতির প্রয়াস, বক্তব্য উদ্যোক্তাদের
{{^htLoading}} {{/htLoading}}
আর সেই টুর্নামেন্ট নিয়ে আয়োজকদের তরফে স্পোর্টস কানেক্টের প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস মুখোপাধ্যায় বলেছেন, 'KSFL স্কুল পর্যায়ের খেলোয়াড়দের প্রতিযোগিতা করার, আত্মবিশ্বাস অর্জন করার এবং প্রতিযোগিতামূলক ফুটবলের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।' একইসুরে সহ-প্রতিষ্ঠাতা অর্ণব সাহা এবং খালেদ শাদান জানিয়েছেন, বাংলার ফুটবলের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Kolkata School Football League 2026: রামকৃষ্ণ মিশন থেকে আর্মি স্কুল- কলকাতা স্কুল ফুটবল লিগ ফিরছে , কবে কার খেলা?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks