Kolkata Weather Forecast on 3rd March: দোল পূর্ণিমায় ‘উপহার’ আবহাওয়ার, ১ দিনে ৪.৯ ডিগ্রি পড়ল কলকাতার পারদ, বৃষ্টি হবে?
দোল পূর্ণিমায় ‘উপহার’ আবহাওয়ার। এক রাতেই ৪.৯ ডিগ্রি পড়ল কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২০.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। অথচ সোমবারই মহানগরের তাপমাত্রা সবথেকে কম ছিল ২৫ ডিগ্রি।
দোল পূর্ণিমায় যেন কলকাতাকে বিশেষ উপহার দিল 'আবহাওয়া'। কারণ দোলের আবহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে গেল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২০.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। অথচ সোমবারই মহানগরের তাপমাত্রা সবথেকে কম ছিল ২৫ ডিগ্রি। অর্থাৎ একদিনেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯ ডিগ্রি কমে গিয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

দোল পূর্ণিমায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
সবমিলিয়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) ২১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা( থাকতে ৩২ ডিগ্রির আশপাশে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম ছিল। আজও মোটামুটি সেই স্তরে থাকবে কলকাতার দিনের তাপমাত্রা। আকাশও পরিষ্কার থাকবে আজ।
কলকাতায় কি বৃষ্টি হবে?
তবে কলকাতায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া।
উত্তরবঙ্গে বৃষ্টি হবে, কবে কোথায় নামবে বর্ষণ?
তারইমধ্যে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আজ শুধুমাত্র দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় অবশ্য বৃষ্টি হবে না। তারপর শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। শুধুমাত্র রবিবার তিনটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্প) একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


