...
...
Next Story

Lalgola-Berhampore Court Local Train: নয়া লোকাল লালগোলায়, বহরমপুর কোর্ট পর্যন্ত চলবে ১ ট্রেন, হাওড়া-শিয়ালদায় বাতিল ১৮

Lalgola-Berhampore Court Local Train: লালগোলায় একটি লোকাল ট্রেন চালু করা হচ্ছে। সেইসঙ্গে একটি ট্রেনকে বহরমপুর কোর্ট পর্যন্ত চালানো হবে। তারইমধ্যে হাওড়া ও শিয়ালদা শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

Published on: May 15, 2026, 20:31:14 IST
Advertisement

Lalgola-Berhampore Court Local Train: কাজের জন্য হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হল। যে তালিকায় শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার, কৃষ্ণনগর-লালগোলা লোকাল, হাওড়া-বর্ধমান লোকালের (মেন লাইন ও কর্ড লাইন) মতো ট্রেন আছে। সবমিলিয়ে আগামী রবিবার (১৭ মে) হাওড়া এবং শিয়ালদা শাখায় মোট ১৮টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে কয়েকটি ট্রেনের যাত্রাপথ। তারইমধ্যে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে বহরমপুর কোর্ট থেকে লালগোলা পর্যন্ত একটি লোকাল ট্রেন চালু করা হবে। সেইসঙ্গে ৩১৭৭৮ কৃষ্ণপুর-কাশিমবাজার লোকাল ট্রেন চালানো হবে বহরমপুর কোর্ট পর্যন্ত।

রবিবার (১৭ মে) কোন কোন লোকাল ট্রেন বাতিল?

লালগোলা-বহরমপুর কোর্ট লোকাল ট্রেন চালু করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
লালগোলা-বহরমপুর কোর্ট লোকাল ট্রেন চালু করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

১) বর্ধমান থেকে বাতিল ট্রেন: ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৭৮৪০, ৩৭৮৪২ এবং ৩১১৫২।

২) হাওড়া থেকে বাতিল ট্রেন: ৩৭৮২১, ৩৭৮২৩, ৩৬৮২৩, ৩৬৮২৫ এবং ৩৬৮২৭।

৩) শিয়ালদা থেকে বাতিল ট্রেন: ৩১১৫১।

রবিবার শিয়ালদা-লালগোলা শাখায় কোন কোন ট্রেন বাতিল?

১) ৩১৮৬১/৩১৮৬৪ কৃষ্ণনগর-লালগোলা-কৃষ্ণনগর লোকাল।

২) ৫৩১৭৫/৫৩১৭৮ শিয়ালদা-লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার।

৩) ৩১৭৭৩/৩১৭৭৪ রানাঘাট-লালগোলা-রানাঘাট লোকাল।

আরও পড়ুন: New Garia to Salt Lake Metro Update: চিংড়িঘাটায় কাজ শুরু আজ, তাহলে কবে থেকে সল্টলেক পর্যন্ত ছুটবে নিউ গড়িয়া মেট্রো?

ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ

১) ৬৩১০৭ শিয়ালদা–লালগোলা মেমু: এই ট্রেনটি লালগোলার পরিবর্তে দেবগ্রাম পর্যন্ত যাবে।

২) ৬৩১০৪ লালগোলা–শিয়ালদা মেমু: এই ট্রেনটি লালগোলার পরিবর্তে দুপুর ১ টা ৫০ মিনিটে দেবগ্রাম থেকে যাত্রা শুরু করবে।

৪) ৩১৭৭০ লালগোলা–রানাঘাট লোকাল: এই ট্রেনটি লালগোলার পরিবর্তে দুপুর ২ টা ৪৫ মিনিটে দেবগ্রাম থেকে যাত্রা শুরু করবে।

৫) ৩১৮৪০ কৃষ্ণনগর – শিয়ালদা লোকাল: এই ট্রেনটি কৃষ্ণনগরের পরিবর্তে রানাঘাট থেকে যাত্রা শুরু করবে।

ট্রেনের সময়সূচি পরিবর্তন

৫৩১৮০ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার: ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে ৬০ মিনিট দেরিতে ছাড়বে। অর্থাৎ দুপুর ২ টো ৪৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি লালগোলা থেকে দুপুর ৩ টে ৪৫ মিনিটে রওনা হবে।

আরও পড়ুন: RRB Assistant Loco Pilot Recruitment 2026: রেলে ১১১২৭ পদে নিয়োগের আবেদন শুরু, কীভাবে পরীক্ষা নেওয়া হবে?

বিশেষ ইএমইউ (EMU) পরিষেবা

যাত্রীদের সুবিধার্থে ১৭.০৫.২০২৬ তারিখে লালগোলা এবং বহরমপুর কোর্ট স্টেশনের মধ্যে একটি ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানো হবে।

১) লালগোলা থেকে ছাড়বে: বেলা ১২ টা ২০ মিনিট।

২) বহরমপুর কোর্ট থেকে ছাড়বে: দুপুর ১ টা ৫৬ মিনিট।

৩১৭৭৬ কৃষ্ণপুর-বহরমপুর কোর্ট লোকাল ট্রেন

১) সকাল ৬ টা ৫৫ মিনিটে কৃষ্ণপুর থেকে ছাড়বে।

২) বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাবে সকাল ৭ টা ৪৭ মিনিটে।

৩) ১৮ মে থেকে সেই পরিষেবা শুরু হুবে।

আরও পড়ুন: Suvendu suspends 3 IPS over RG Kar: আরজি কর কাণ্ডে 'মিসহ্যান্ডলিং' ও টাকা দেওয়ার চেষ্টা, ৩ IPS-কে সাসপেন্ড শুভেন্দুর

৩১৭৭৭ বহরমপুর কোর্ট-লালগোলা লোকাল ট্রেন

১) ১৮ মে থেকে পরিষেবা চালু হবে।

২) সকাল ৮ টা ৩৫ মিনিটে বহরমপুর কোর্ট স্টেশন থেকে ছাড়বে।

৩) লালগোলায় পৌঁছাবে সকাল ৯ টা ৩৫ মিনিটে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe