সদ্য ক্যাম্পাস নিয়ে বক্তব্য রাখেন মোদী! ২য় দফা ভোটের আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ICC নির্বাচনের ফলাফলে কোন হাওয়া?

কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বঙ্গসফরে এসে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। এবার সেই যাদবপুর ক্যাম্পাসে আইসিসি নির্বাচনের ফলাফল এল প্রকাশ্যে। 

Published on: Apr 28, 2026, 10:55:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্য এপ্রিলেই কিছু দিন আগে, যদাবপুর বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (ICC)র ভোট আয়োজিত হয়। এবার বের হল তার ফলাফল। ২৭ এপ্রিল প্রকাশিত এই ফলাফলে ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাল নিশানের দাপট ধরে রাখল!

ক্যাম্পাস নিয়ে বক্তব্য রেখেছিলেন মোদী! JUর ICC নির্বাচনের ফলাফলে কোন হাওয়া?
ক্যাম্পাস নিয়ে বক্তব্য রেখেছিলেন মোদী! JUর ICC নির্বাচনের ফলাফলে কোন হাওয়া?

কিছুদিন আগেই বঙ্গ সফরে এসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, 'যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। দেওয়ালে দেশবিরোধী কথাবার্তা লেখা হচ্ছে। ছাত্রদের মিছিলে হাঁটতে বাধ্য করা হচ্ছে। পড়াশোনা হচ্ছে না।' প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন,'আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বাঁচাতে চাই।

এদিকে, সদ্য প্রকাশিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসির নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে মহিলা প্রার্থীদের জয়জয়কার। বিজ্ঞান বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তরে দু’টি ক্ষেত্রেই জয়লাভ করেছে ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (ডব্লিউটিআই)। কলা বিভাগে দু’টি আসনেই জয়লাভ করেছে এসএফআই প্রতিনিধিরা। বিজ্ঞআন বিভাগে স্নাতকের নির্বাচিত প্রতিনিধির নাম দীপশিখা কর রায় এবং স্নাতকোত্তরে জয়ী হয়েছেন অদ্রিকা সাহা। কলাবিভাগে স্নাতকে সানিয়া ঘোষ এবং স্নাতকোত্তরে জয়লাভ করেছেন দিশা ঝা। এদিকে, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগের স্নাতক ও স্নাতোকোত্তরের ক্ষেত্রে দু’টিতেই গণতান্ত্রিক শিক্ষার্থী ফ্রন্টের প্রার্থীরা জিতেছেন। প্রসঙ্গত, গত ৮ এবং ২১ এপ্রিল নির্বাচন আয়োজিত হয়। এই নির্বাচন বেশ কিছুটা চ্যালেঞ্জের ছিল বলে কর্তৃপক্ষ মনে করছে। এর নেপথ্যের কারণ গত ফেব্রুয়ারির শেষ থেকেই আইসিসি নির্বাচনের আগে উত্তাল হয়েছিল যাদবপুর। গত ২০ ফেব্রুয়ারি সায়েন্স-আর্টস মোড়ের কাছে ছাত্রদের বিবাদের জেরে দুই অধ্যাপক গুরুতর জখম হন। তদন্ত কমিটি বসানো হয়। পদক্ষেপ করা হয়। প্রসঙ্গত, চলতি বছরের ক্যাম্পাসের এই নির্বাচনে এবিভিপির ফল বেশ হতাশাজনক। দ্বিতীয় দফা ভোটের আগে, যাদবপুরের ক্যাম্পাসের ভিতরের এই ফলাফল, রাজ্য রাজনীতির মানচিত্রে কোনও প্রভাব ফেলতে পারে কি না, সেদিকে তাকিয়ে অনেকেই।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More