জুন থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাচ্ছে। সূত্রের খবর, জুনের শুরুতে কলকাতায় প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ৫৩.৫ টাকা। তার ফলে ১ জুন থেকে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ৩,২৫৫.৫ টাকা খরচ হবে। অথচ যে দামটা মার্চেও ২,০০০ টাকার নীচে ছিল। কিন্তু এপ্রিলে ২১৮ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আর মে'তে তো একধাক্কায় প্রায় ১,০০০ টাকা দাম বাড়ানো হয়। তবে এবার উত্থান কিছুটা কম হল।
তাতে অবশ্য তেমন স্বস্তি মিলছে না। কারণ পশ্চিম এশিয়ায় সংকটের জেরে গ্যাস সিলিন্ডারের পাশাপাশি জ্বালানি তেলের দামও বেড়েছে। জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি এবং পাইকারি বাজারে আনাজের তীব্র জোগান ঘাটতির জোড়া ফলায় কার্যত দিশেহারা তিলোত্তমার মধ্যবিত্ত সমাজ। কলকাতার কোলে মার্কেট, শিয়ালদা, মানিকতলা থেকে শুরু করে যাদবপুর বা গড়িয়াহাটের মতো বড়-বড় বাজারগুলিতে আকাশছোঁয়া হয়ে উঠেছে নিত্যপ্রয়োজনীয় সবজি ও কাঁচামালের দাম।
বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে সবচেয়ে বড় কারণ হল জ্বালানি তেলের দামের সাম্প্রতিক ঊর্ধ্বগতি। দূরদূরান্তের জেলা বা ভিন রাজ্য থেকে কলকাতায় পণ্যবাহী ট্রাকে করে যে সবজি আসে, তার পরিবহণ খরচ অনেকটাই বেড়ে গেছে। লরি ও মিনিট্রাকের ভাড়া একলাফে বৃদ্ধি পাওয়ায় পাইকারি ব্যবসায়ীরা বাধ্য হচ্ছেন বাড়তি দাম উশুল করতে। এর সরাসরি প্রভাব গিয়ে পড়ছে খুচরো বাজারে সাধারণ ক্রেতাদের ওপর। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার একাধিক বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি আনাজের দাম কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
সেইসঙ্গে গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ার ফলে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় দাম বাড়ানো হয়েছে। যেমন - আগে যেখানে প্রতিটি আটার রুটির দাম ছিল চার টাকা, সেটা বেড়ে পাঁচ টাকা হয়ে গিয়েছে। দাম বেড়েছে অন্যান্য জিনিসেরও। সবমিলিয়ে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/LPG Commercial Cylinder Prices Update: ফের কলকাতায় দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের! ৩ মাসে চড়ল প্রায় ১,৩০০ টাকা
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe