LPG Price Hike in Kolkata: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির LPG সিলিন্ডারের রেট এখন কত?
রবিবার, ৭ জুন থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দাম বাড়ল ঘরোয়া গ্যাসের। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়তে শুরু করেছে।
LPG Price Hike in Kolkata: ফের বাড়ল ঘরোয়া রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম। ১৪.২ কেজির একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের মূল্য ২৯ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে একটি এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪২ টাকা। রবিবার, ৭ জুন থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দাম বাড়ল ঘরোয়া গ্যাসের। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়তে শুরু করেছে। এরই প্রেক্ষাপটে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন মূল্যবৃদ্ধির ফলে রাজধানী কলকাতায় গ্রাহকদের এখন একটি ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ৯৬৮ টাকা খরচ করতে হবে। এছাড়া মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা। তেল সংস্থাগুলির সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস কম দামে বিক্রি করার ফলে তাদের লোকসান হচ্ছে। সেই লোকসান কিছুটা কমাতেই গৃহস্থালি এলপিজির দাম বাড়াতে হয়েছে।
এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে দেশের কোটি কোটি গৃহস্থ পরিবারের ওপর। রান্নার গ্যাস দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজনীয় জ্বালানি হওয়ায় এর দাম বৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলির মাসিক ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। ইরান যুদ্ধের আবহে দেশে এই গত কয়েক মাসে ৮৯ টাকা বাড়ল বাড়ির রান্নার গ্যাসের দাম। এর আগে মার্চের ৭ তারিখে ৬০ টাকা বেড়েছিল। এদিকে এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ২১৮ টাকা বাড়ানো হয়েছিল। মে মাসে এক ধাক্কায় তা প্রায় হাজার টাকা বাড়ানো হয়। গত ১ জুনও বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


