Bengal Hybrid Ferries and Bailey Bridge: ভারতীয় নৌসেনার জন্য যুদ্ধজাহাজ তৈরি করে যে সংস্থা, সেটির সঙ্গে ৪৫ কোটি টাকার চুক্তি করল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (GRSE) তরফে জানানো হয়েছে, দুটি হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক ফেরি এবং দুটি বেইলি ব্রিজ তৈরির বরাত দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের তরফে। সূত্রের খবর, জলদাপাড়ায় বেইলি ব্রিজ তৈরি করা হবে। যেখানে ব্রিজ ভেঙে গিয়েছে, সেখানকার জন্যই বেইলি ব্রিজ তৈরি করা হবে বলে সূত্রের খবর।
ওই ফেরিগুলিতে কতজন যাত্রী চলাচল করতে পারবেন?

যে হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক ফেরি তৈরি করবে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, তার প্রতিটির দৈর্ঘ্য হবে ২৪ মিটার। জিআরসিইয়ের তরফে জানানো হয়েছে, আট মিটার প্রশস্ত হবে ওই ফেরিগুলি। প্রতিটি ফেরির যাত্রী ধারণক্ষমতা ১০০ জন। চলাচলের জন্য এক মিটার গভীরতার প্রয়োজন হবে। অভ্যন্তরীণ জলপথে চলাচলের উপযুক্ত ও পরিবেশবান্ধব ফেরি হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক মোডে সর্বোচ্চ নয় নট এবং সম্পূর্ণ ইলেকট্রিক মোডে সাত নট গতিতে চলতে সক্ষম হবে।
নয়া হাইব্রিড ফেরির ফলে কী কী লাভ হবে?
জিআরসিইয়ের তরফে জানানো হয়েছে, ব্যাটারি ও ডিজেল জেনারেটর-চালিত অত্যাধুনিক প্রপালশন ব্যবস্থাসম্পন্ন এই ফেরিগুলি দেশের অভ্যন্তরীণ জলপথে নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের পাশাপাশি খরচ ও কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ‘ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং’ (IRS)-এর মানদণ্ড পূরণ করা এই ফেরিগুলিতে শব্দ ও কম্পনের মাত্রা কম হওয়ায় যাত্রীরা অধিকতর আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন বলে জিআরসিইয়ের তরফে জানানো হয়েছে।
বেইলি ব্রিজ বানাবে ‘নবরত্ন’ কোম্পানি
{{/usCountry}}বেইলি ব্রিজ বানাবে ‘নবরত্ন’ কোম্পানি
{{/usCountry}}আর বেইলি ব্রিজের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত ‘নবরত্ন’ কোম্পানির তরফে বলা হয়েছে যে ৭০আর (70R) রোড ক্লাসের ‘স্ট্যান্ডার্ড উইডথ বেইলি ব্রিজ’-এর দুটি সেট তৈরির অর্ডার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে সংস্থা মডিউলার স্টিল সেতু নকশা তৈরি ও উৎপাদনের ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন, বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্রীয় সংস্থা এবং বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রগুলিকে ৫,৯০০-এরও বেশি সেতু সরবরাহ করেছে।