Nabanna: একগুচ্ছ অতিরিক্ত ছুটি! রাজ্যের এই কর্মীদের জন্য বড় ‘উপহার’ মুখ্যমন্ত্রীর, নির্দেশিকা নবান্নের
Nabanna: ২০২৫ সালের দুর্গাপুজো-সহ অন্যান্য গেজেটেড ছুটিতে টানা ৭ দিনের বেশি ডিউটি করা কর্মীদের জন্য একগুচ্ছ অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য ও কলকাতা হোমগার্ড সংগঠনের সকল স্তরের কর্মীরা এই নতুন সুবিধার আওতায় আসবেন।
Nabanna: উৎসবের মরশুমে ঘরের আনন্দ ফেলে রেখে রাজ্যবাসীকে সুরক্ষা দিতে দিন-রাত এক করে ডিউটি করেন পুলিশকর্মীরা। এবার সেই সমস্ত পুলিশ ও হোমগার্ড কর্মীদের জন্য এক বিরাট সুখবর দিল রাজ্য সরকার। ২০২৫ সালের দুর্গাপুজো-সহ অন্যান্য গেজেটেড ছুটিতে টানা ৭ দিনের বেশি ডিউটি করা কর্মীদের জন্য একগুচ্ছ অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য ও কলকাতা হোমগার্ড সংগঠনের সকল স্তরের কর্মীরা এই নতুন সুবিধার আওতায় আসবেন।
রাজ্যের এই কর্মীদের জন্য বড় ‘উপহার’ মুখ্যমন্ত্রীর (utpal sarkar)
পুলিশ, হোমগার্ডদের ‘উপহার’
নবান্নের জারি করা এই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে, যোগ্য কর্মীরা তাঁদের এই অতিরিক্ত পরিশ্রমের পরিপূরক বা রিওয়ার্ড হিসেবে মোট ১০ দিনের বিশেষ ছুটির সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি বা কমপেনসেটরি ক্যাজুয়াল লিভ। এর পাশাপাশি, রাজ্যপালের অনুমোদনক্রমে আরও ২ দিনের অতিরিক্ত বিশেষ ছুটি মঞ্জুর করা হয়েছে। সব পদমর্যাদার পুলিশ ও হোমগার্ড কর্মীরা এই সুবিধার আওতায় থাকবেন বলে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে।
ছুটি নেওয়ার ক্ষেত্রে নবান্নের কড়া নিয়ম
তবে এই অতিরিক্ত ১০ দিনের ছুটি ভোগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের এই ১০ দিনের ছুটি আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে ব্যবহার করে নিতে হবে। সাধারণ ক্যাজুয়াল লিভ (সিএল) ছাড়া অন্য কোনও ধরনের ছুটি, গেজেটেড ছুটি কিংবা স্থানীয় ছুটির সঙ্গে মিলিয়ে বা যুক্ত করে এই বিশেষ ছুটি নেওয়া যাবে না। সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই রাজ্যপালের সন্মতি সাপেক্ষে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই আদেশের অনুলিপি ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল, কলকাতা পুলিশের কমিশনার এবং হোমগার্ডের ডিরেক্টর জেনারেল ও কমান্ড্যান্ট জেনারেলের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের এই বড়সড় এবং মানবিক সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পুলিশ ও হোমগার্ড কর্মীদের অন্দরে। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের আনন্দের জন্য যাঁরা নিজের পরিবারকে সময় দিতে পারেন না, সরকারের এই পদক্ষেপ তাঁদের মানসিক চাপ অনেকটাই কমাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Home/Bengal/Nabanna: একগুচ্ছ অতিরিক্ত ছুটি! রাজ্যের এই কর্মীদের জন্য বড় ‘উপহার’ মুখ্যমন্ত্রীর, নির্দেশিকা নবান্নের