...
...
Next Story

Mamata on WB Elections 2026 Result: ‘সত্যিটা বেরোলে শেয়ার বাজারে ধস…’, এক্সিট পোল নিয়ে দাবি মমতার, বললেন '২২৬ পেরোব'

Mamata on WB Elections 2026 Result: বিধানসভা নির্বাচনের এক্সিট পোল নস্যাৎ করে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, প্রয়োজনে তিনিও পাহারা দিতে নামবেন ভোটগণনার আগে।

Published on: Apr 30, 2026 05:19 PM IST
Advertisement

Mamata on WB Elections 2026 Result: টাকা দিয়ে বিজেপি এক্সিট পোল করিয়েছে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার ভিডিয়োবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘যেটা টিভিতে দেখাচ্ছে, এটা বিজেপির অফিস থেকে (পাঠানো হয়েছে)। বেলা ১ টা ৮ মিনিটে এটা সার্কুলেট করেছে। টাকা দিয়ে বলেছে, এটা যেন দেখানো হয়। তার কারণ আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসেছে ১ টা ৮ মিনিটে।’ আর কী কারণে সেরকম করা হয়েছে, তারও কারণ দর্শিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আসল সত্যিটা বেরোলে শেয়ার বাজারে ধস নামবে। সেজন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে (এটা করেছে).....এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে।’

হাড্ডাহাড্ডি লড়াই, তবে বিজেপি সরকার গড়বে, ইঙ্গিত সমীক্ষায়

বিধানসভা নির্বাচনের এক্সিট পোল নস্যাৎ করে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে, ফেসবুক Mamata Banerjee)
বিধানসভা নির্বাচনের এক্সিট পোল নস্যাৎ করে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে, ফেসবুক Mamata Banerjee)

এমনিতে এবার অধিকাংশ এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাংলায় বিজেপি সরকার গড়বে। ২০২১ সালে যেমন বিজেপির ব্যবধানে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, এবার সেটা হয়নি। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার। তবে শেষপর্যন্ত বাজিমাত করবে বিজেপি।

আরও পড়ুন: EVM tampering complaint: ‘সিংঘম’-র নজরদারিতে EVM কারচুপি! দক্ষিণ ২৪ পরগনার ৭৭ বুথে পুনর্নির্বাচনের আর্জি কমিশনে

২৩০ আসনও পেতে পারি, দাবি মমতার

কিন্তু সেইসব এক্সিট পোল ফুৎকারে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা ২৩০ আসনও পেতে পারি। ২২৬ ক্রস করব ২০২৬ সালে। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, তাতে আমার তাঁদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে।’

আরও পড়ুন: WB school shines in ISC-ICSE Result: ISC-তে দেশে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ICSE-তে তৃতীয় ২ জন- ঝড় তুলল পানিহাটির স্কুল

দরকারে আমিও পাহারা দেব, বার্তা মমতার

আরও পড়ুন: WB Toppers in ISC Exam 2026 Result: ISC পরীক্ষায় দেশে প্রথম বাংলার কমপক্ষে ৩ পড়ুয়া! ২ জনই মেয়ে, ৪০০-তে ৪০০ পেয়েছেন

ভোটগণনার দিন এজেন্টরা যাতে সারাক্ষণ থাকেন, সেই নির্দেশও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানিয়েছেন, খেতে বা শৌচালয়ে গেলেও বিশ্বস্ত ব্যক্তিকে বসিয়ে যেতে হবে। আর যতক্ষণ না তিনি সাংবাদিক বৈঠক করছেন, ততক্ষণ যেন তৃণমূল এজেন্টরা গণনাকেন্দ্রেই থাকেন। নাহলে কারচুপি হতে পারে বলে দাবি করেছেন তৃণমূল এজেন্ট।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe