WB Toppers in ISC Exam 2026 Result: ISC পরীক্ষায় দেশে প্রথম বাংলার কমপক্ষে ৩ পড়ুয়া! ২ জনই মেয়ে, ৪০০-তে ৪০০ পেয়েছেন

WB Toppers in ISC Exam 2026 Result: ৪০০ নম্বরের মধ্যে ৪০০ পেলেন বাংলার কমপক্ষে তিনজন পড়ুয়া। অর্থাৎ আইএসসি পরীক্ষায় পশ্চিমবঙ্গের কমপক্ষে তিনজন দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। কারা কারা টপার হয়েছেন?

Published on: Apr 30, 2026, 16:17:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Toppers in ISC Exam 2026 Result: আইএসসি পরীক্ষায় পশ্চিমবঙ্গের কমপক্ষে তিনজন পড়ুয়া দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন। পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের অনুষ্কা ঘোষ, আনন্দপুরের দ্য হেরিটেজ স্কুলের ইলিনা রাজকুমার উদানি এবং জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সুজাত পাল ৪০০ নম্বরের মধ্যে ৪০০ পেয়েছেন। ফলে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনসের (CISCE) তরফে কোনও মেধাতালিকা প্রকাশ করা না হলেও বাংলার তিন পড়ুয়া যে দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অনুষ্কা এবং সুজাত সায়েন্সের পড়ুয়া। আর ইলিনা হিউম্যানিটিজ বা কলা বিভাগে পড়াশোনা করেছেন। তাছাড়াও শিলিগুড়ি ডন বসকো স্কুলের রৌণক গিলরা পেয়েছেন ৯৯.২৫ শতাংশ নম্বর।

আনন্দপুরের দ্য হেরিটেজ স্কুলের ইলিনা রাজকুমার উদানি এবং জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সুজাত পাল। (ছবি সৌজন্যে স্কুল কর্তৃপক্ষ)
আনন্দপুরের দ্য হেরিটেজ স্কুলের ইলিনা রাজকুমার উদানি এবং জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সুজাত পাল। (ছবি সৌজন্যে স্কুল কর্তৃপক্ষ)

ISC পরীক্ষায় বিবেকানন্দ মিশন স্কুলের টপার (স্ট্রিম অনুযায়ী)

১) সুজাত পাল (সায়েন্স): ১০০ শতাংশ।

২) সুভাঙ্গিনী ভট্টাচার্য (হিউম্যানিটিজ): ৯৯.২৫ শতাংশ।

৩) তথাগত সান্যাল (কমার্স): ৯৮.২৫ শতাংশ।

৪) মৃত্তিকা কর (ইকো সায়েন্স): ৯৬.২৫ শতাংশ।

আরও পড়ুন: WB school shines in ISC-ICSE Result: ISC-তে দেশে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ICSE-তে তৃতীয় ২ জন- ঝড় তুলল পানিহাটির স্কুল

রিষড়ার স্টেপিং স্টোন স্কুলের টপার কারা?

১) খুশবু যাদব: ৯৮.৫ শতাংশ।

২) আদিত্য সাউ: ৯৫.৭৫ শতাংশ।

৩) আরিয়ান সিনহা: ৯৫.২৫ শতাংশ।

আরও পড়ুন: NEET UG 2026 Exam Guidelines: NEET পরীক্ষার দিন এই ছোটো ভুলগুলিও মারাত্মক হবে! ড্রেসকোড-সহ NTA-র সব নিয়ম জানুন

বজবজের সেন্ট স্টিফেন স্কুলের টপার কারা?

১) সঙ্গীতিকা নাগ: ৯৮ শতাংশ (সায়েন্স)।

২) তনুষ্ক সরকার: ৯৬.৫ শতাংশ (সায়েন্স)।

২) উশ্রী দাশগুপ্ত: ৯৬.৫ শতাংশ (কমার্স)।

৩) সাগর ভৌমিক: ৯৫ শতাংশ (সায়েন্স)।

আরও পড়ুন: UPSC Mental Prssure Tips: UPSC-র প্রস্তুতির মধ্যে চাপ কীভাবে কাটাতেন? জানালেন ৪৫ র‍্যাঙ্ক করা শাম্ভবী

শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের টপার কারা?

১) সুস্মিতা সিনহা রায়: ৯৭ শতাংশ (হিউম্যানিটিজ)।

২) রজত মিত্তল: ৯১ শতাংশ (কমার্স)।

৩) অনুরাগ কিরো: ৮৮ শতাংশ (হিউম্যানিটিজ)।

তারইমধ্যে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন! তোমাদের এই ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সকল আসন্ন কাজের জন্য আমার শুভকামনা সর্বদা থাকবে। এই বিশেষ দিনে আমি সকল অভিভাবক এবং শিক্ষকদেরও আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁদের সংগ্রাম এবং নির্দেশনা ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। তাঁরাই প্রকৃত স্তম্ভ।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More