UPSC Mental Prssure Tips: UPSC-র প্রস্তুতির মধ্যে চাপ কীভাবে কাটাতেন? জানালেন ৪৫ র‍্যাঙ্ক করা শাম্ভবী

UPSC Mental Prssure Tips: ২০২৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৪৬ তম স্থান অর্জন করা শাম্ভবী তিওয়ারির কাহিনী প্রত্যেক চাকরিপ্রার্থীর জন্য একটি উদাহরণ। তিনি কীভাবে প্রবল চাপ কাটিয়ে উঠতেন? তা জানালেন।

Published on: Apr 23, 2026, 14:44:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

UPSC Mental Prssure Tips: কোনও কোচিংয়ে ভরতি হননি। অনেকেই যে কাজটা করেন, সেই দিল্লিতে গিয়ে কোনও ইউপিএসসি সিভিল সার্ভিসেসের কোচিং সেন্টারে ভরতি হননি। সেই শাম্ভবী তিওয়ারি ২০২৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ৪৬ তম স্থান অধিকার করেন।তৃতীয় প্রচেষ্টায় ৪৪৫ তম স্থান অর্জন করেছিলেন শাম্ভবী। তবে তখনও স্বপ্নপূরণ হয়নি। তাই চতুর্থবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন। নোটের পরিমার্জন করেছিলেন। আরও উন্নত করেছিলেন উত্তর লেখার ধাঁচ। কোনও বিষয় আরও গভীরভাবে বোঝার উপরে মনোনিবেশ করেছিলেন। আর তার ফলাফলও মেলে হাতেনাতে। ২০২৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ৪৬ তম স্থান অর্জন করেন। আর সেই উত্থান ভাগ্যের জন্য হয়নি। বরং কঠোর পরিশ্রমের ফলাফল।

২০২৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৪৬ তম স্থান অর্জন করেন শাম্ভবী তিওয়ারি।
২০২৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৪৬ তম স্থান অর্জন করেন শাম্ভবী তিওয়ারি।

UPSC সিভিল সার্ভিসেসের প্রস্তুতির জন্য কী কী মাথায় রাখবেন?

১) পুরো সিলেবাসের গভীর বিশ্লেষণ।

২) টেস্ট সিরিজের প্রশ্নগুলি নিয়ে প্রচুর চিন্তাভাবনা। তাঁর নোটগুলিতে নতুন এবং গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যুক্ত করতেন।

৩) মেইনসের জন্য লেখার পরিমাণের চেয়ে ধারণার গভীরতার উপরে জোর দিয়েছিলেন।

৪) ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য প্রচুর মক ইন্টারভিউয়ের দিয়েছিলেন। যাতে তাঁর যে দ্বিধা ছিল, তা কাটিয়ে ওঠা যায়। এই সময় তিনি আইপিএস অফিসার মহেশ ভাগবতের দিকনির্দেশনাও পেয়েছিলেন, যিনি তাঁর ডিএএফ (বিশদ আবেদন ফর্ম) পরিমার্জন করতে এবং ব্যক্তিত্ব পরীক্ষার জন্য সঠিক দিকনির্দেশনা দেখাতে অনেক সাহায্য করেছিলেন।

আরও পড়ুন: UPSC Success Tips: কোচিং ছাড়াই UPSC-তে বাজিমাত ২১ বছরের তরুণীর, র‍্যাঙ্ক হল ৬১, কীভাবে প্রস্তুতি?

৫) চাপের মধ্যে কীভাবে নিজেকে শান্ত করা যায়, সেজন্য কয়েকটি বিশেষ উপায় খুঁজে পেয়েছিলেন। তিনি গুজরাটের কচ্ছের বিখ্যাত 'লিপন আর্ট' করতেন। তাঁর ছাদে একটি ছোটো কিচেন গার্ডেনও তৈরি করা হয়েছিল। যখনই মনের বিরতির প্রয়োজন ছিল, তিনি নৃত্য করতেন। এই শখগুলি তাঁর জন্য বিভ্রান্তি ছিল না, বরং নিজেকে মানসিকভাবে শক্তিশালী এবং মনোযোগী রাখার একটি উপায় ছিল।

আরও পড়ুন: UPSC Success Story: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করতে-করতেই UPSC, র‍্যাঙ্ক ১৬, টিপস দিলেন মনিকা?

শাম্ভবী কেমন ধরনের অফিসার হতে চান?

ইন্ডিয়ান মাস্টারমাইন্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এখন যখন তিনি প্রশাসনিক পরিষেবায় পা রাখতে চলেছেন, তখন তাঁর উদ্দেশ্য তৃণমূল স্তরের সঙ্গে যুক্ত হওয়া। তিনি বলেন, ‘আমার সম্পূর্ণ মনোযোগ থাকবে যে সরকারি প্রকল্প এবং সুযোগ-সুবিধা যাতে শেষ ধাপে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে পৌঁছে যায়। তাঁর দৃষ্টিভঙ্গি সেই অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে, যেখানে তিনি সাধারণ মানুষের সমস্যাগুলি বোঝেন।'

আরও পড়ুন: IAS Riya Saini UPSC Success Tips: এই ভুলটা শুধরেই UPSC-তে ২২ র‍্যাঙ্ক রিয়ার, কী কী টিপস দিলেন IAS অফিসার?

তিনি বিশ্বাস করেন যে যে কোনও ক্ষেত্রই হোক না কেন, মানুষের সঙ্গে পূর্ণ সহানুভূতি এবং সংবেদনশীলতার সঙ্গে আচরণ করা উচিত। শিক্ষার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন তাঁর লক্ষ্যগুলির মধ্যে একটি, যা তিনি দীর্ঘদিন ধরে সমাজে পরিবর্তন আনার সবচেয়ে বড় অস্ত্র বলে মনে করেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More