UPSC Success Tips: কোচিং ছাড়াই UPSC-তে বাজিমাত ২১ বছরের তরুণীর, র্যাঙ্ক হল ৬১, কীভাবে প্রস্তুতি?
UPSC Success Tips: মাত্র ২১ বছরে কোনও কোচিং ছাড়াই প্রথম প্রচেষ্টায় ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বভারতীয় ৬১ তম র্যাঙ্ক অর্জন করেছেন আস্থা সিং। কী কী টিপস দিলেন?
UPSC Success Tips: ইউপিএসসি মানেই দিল্লি গিয়ে কোচিংয়ে ভরতি হওয়া - অনেকের মনেই সেই বদ্ধমূল ধারণা আছে। তবে নিজে থেকেই প্রস্তুতি নিয়ে যে দেশের অন্যতম কঠিন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য লাভ করা হয়, তার প্রমাণ দিলেন ২১ বছরের আস্থা সিং। কোনওরকম কোচিং ছাড়াই প্রথমবারেই ইউপিএসসি সিভিল সার্ভিস ক্র্যাক করে ফেলেন তরুণী। অর্জন করেন ৬১ তম স্থান। আর নিজের সেই সাফল্যের বিষয়ে আস্থা বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিজের সঙ্গে বসে শান্তভাবে বুঝতে পারি যে আমার আসল শক্তি কী।'

অর্থনীতিতে স্নাতক হয়েছিলেন আস্থা
আর সেটার সুবাদেই আস্থা নিজের UPSC সিভিল সার্ভিসেসের প্রস্তুতির ঘুঁটি সাজিয়েছিলেন। ২০২৩ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রীরাম কলেজ অফ কমার্স (এসআরসিসি) থেকে অর্থনীতিতে স্নাতক সম্পূর্ণ করেছিলেন। ডিগ্রি অর্জনের পরে হরিয়ানার পঞ্চকুলার বাড়িতে চলে আসেন। তাঁর জন্মস্থান উত্তরপ্রদেশের জৌনপুরে। তবে তিনি পঞ্চকুলায় বড় হয়েছেন। বাবা ব্রিজেশ সিং একটি ফার্মা সংস্থায় কাজ করেন। পঞ্চকুলা থেকেই ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন।
আরও পড়ুন: UPSC Success Story: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করতে-করতেই UPSC, র্যাঙ্ক ১৬, টিপস দিলেন মনিকা?
কোন নীতিতে পড়াশোনা করেছিলেন আস্থা?
আস্থা জানিয়েছেন, প্রচুর বইয়ের ভিড়ে নিজের লক্ষ্য খুঁজতে যায়নি। বরং কয়েকটি নির্বাচিত বই নিয়েই পড়াশোনা করতেন। আর সেগুলির উপরই যাবতীয় মনোযোগ আরোপ করেছিলেন। প্রাথমিকভাবে দৈনিক আট থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতেন। বিগত বছরের প্রশ্নপত্রগুলি খুঁটিয়ে দেখতেন। জোর দিতেন ভুল শোধরানোর উপরে।
আরও পড়ুন: UPSC NDA Topper: গর্বের NDA-তে দেশে প্রথম পার্থ! কোথা থেকে পড়াশোনা 'টপার' কিশোরের?
সেই রেশ ধরে আস্থা জানিয়েছেন, পুরো সিলেবাসকে ছোটো-ছোটো অংশে ভাগ করে নিয়েছিলেন। কোন অংশটা কোন সময়ের মধ্যে শেষ করবেন, তা নিয়ে একটা লক্ষ্যমাত্রাও বেঁধে রেখেছিলেন।
আরও পড়ুন: UPSC Success Story: ২২ বছরেই বাজিমাত! প্রথমবারই UPSC ক্র্যাক করে IFS হলেন মুসকান, কীভাবে সাফল্য এল?
হরিয়ানা সিভিল সার্ভিসেস পরীক্ষায় সাফল্য পেয়েছিলেন
আর UPSC সিভিল সার্ভিসেসের প্রস্তুতির মধ্যেই ২০২৪ সালে হরিয়ানা সিভিল সার্ভিসের (এইচপিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আস্থা। ৩১ তম স্থান অধিকার করেছিলেন। দায়িত্ব পালন করেছেন 'অ্যাডিশনাল এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন অফিসার' হিসেবেও। এমনকী আস্থা যখন ইউপিএসসির মেইনসের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাঁর চাকরির প্রশিক্ষণও চলছিল। একদিকে প্রশিক্ষণের ক্লান্তি আর অন্যদিকে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার পাহাড়ের মতো সিলেবাস। কিন্তু আস্থা হাল ছাড়েননি। ক্লান্তিকর রুটিন থাকা সত্ত্বেও তিনি তার পড়াশোনার জন্য প্রতিদিন পাঁচ থেকে ঘণ্টা বের করতেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


