UPSC Success Story: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করতে-করতেই UPSC, র‍্যাঙ্ক ১৬, টিপস দিলেন মনিকা?

UPSC Success Story Monika Srivastava: আইআইটি গুয়াহাটি থেকে পড়াশোনা এবং সফটওয়্যার চাকরির পরে, মনিকা শ্রীবাস্তব ইউপিএসসি ১৬ তম স্থান অর্জন করেছেন মনিকা শ্রীবাস্তব।

Published on: Apr 16, 2026 12:22 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

UPSC Success Story Monika Srivastava: চাকরি করতে-করতে যাঁরা সরকারি পরীক্ষা দেওয়ার কথা ভাবেন, তাঁরা অনেকেই কিছুটা ধন্দে পড়ে যান। কখন প্রস্তুতি নেব, কখন অফিস করব, এসব চিন্তা মাথায় ঘোরে। সেটা অস্বাভাবিকও নয়। তবে তাঁদের জন্য অনুপ্রেরণা হতে পারেন মনিকা শ্রীবাস্তব। যিনি আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করার পরে একচি গ্লোবাল কোম্পানিতে কাজ করতেন। চেন্নাইয়ে চাকরি করার মধ্যেই কোভিড মহামারী পালটে সবকিছু। কর্পোরেট কেরিয়ার ছেড়ে সিভিল সার্ভিসে যোগদানের সিদ্ধান্ত নেন। তারপর ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় র‍্যাঙ্ক হয় ৪৫৫। সেখান থেকে ২০২৫ সালের পরীক্ষায় একলাফে ১৬ তম স্থান অধিকার করেন মনিকা।

মনিকা শ্রীবাস্তব। (ফাইল ছবি, সৌজন্যে এক্স)
মনিকা শ্রীবাস্তব। (ফাইল ছবি, সৌজন্যে এক্স)

সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে UPSC-র যাত্রা

তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ফুলটাইম চাকরি করে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সহজ ছিল না। মনিকা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। এই সময়ে তিনি বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষাও দিয়েছিলেন এবং সেখানে সহকারী কমিশনার পদে নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন: UPSC NDA Topper: গর্বের NDA-তে দেশে প্রথম পার্থ! কোথা থেকে পড়াশোনা 'টপার' কিশোরের?

ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন করা হয়েছিল?

যখন তাঁর আত্মবিশ্বাস বাড়ে, তখন তিনি ইউপিএসসির উপরে পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন। আর ইন্টারভিউয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল রেলওয়ের অপারেটিং রেশিয়ো, কোটার কোচিং কালচার, রেল দুর্ঘটনার কারণ এবং টাকার মূল্য হ্রাসের মতো বিষয়ে। সেই রেশ ধরে নতুন প্রার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন মনিকা।

আরও পড়ুন: UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?

কী কী টিপস দিলেন UPSC টপার?

১) পাঠ্যক্রমের উপর পুরোপুরি দখল করা উচিত। তাহলে পরীক্ষার্থীর কৌশল আরও সহজ হয়ে উঠবে। সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে।

২) উত্তর লেখার সময় গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন।

৩) নিজের বেস (ধারণা) মজবুত রাখতে হবে।

৪) উত্তরের ক্ষেত্রে বাস্তব জীবনের উদাহরণ অন্তর্ভুক্ত করতে হবে।

আরও পড়ুন: IAS Riya Saini UPSC Success Tips: এই ভুলটা শুধরেই UPSC-তে ২২ র‍্যাঙ্ক রিয়ার, কী কী টিপস দিলেন IAS অফিসার?

৫) পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করা পরীক্ষার প্যাটার্ন এবং সময় ব্যবস্থাপনায় সহায়তা করে।

৬) মনিকা মনে করেন, পরীক্ষার প্রতিটি ধাপের আগে কর্মজীবী মানুষের কিছুটা ছুটি নেওয়া উচিত, যাতে তাঁরা পুরোপুরি মনোনিবেশ করতে পারেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More