...
...
Next Story

Mamata avoids Nanidgram Challenge: নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিলেন না মমতা! ‘ডক্টর মমতা’ বলে খোঁচা দেন ঋতব্রত

Mamata avoids Nanidgram Challenge: নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করা হল অন্য প্রার্থীর নাম। যদিও শেষপর্যন্ত মমতা শিবির জোড়াফুল চিহ্নে ভোটে লড়তে পারবে কিনা, তা পুরোপুরি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে।

Published on: Sep 13, 2026, 20:58:56 IST
Advertisement

Mamata avoids Nanidgram Challenge: নন্দীগ্রাম উপ-নির্বাচনে দাঁড়ানোর ‘চ্যালেঞ্জ’ নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের আগেই জোড়া বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল মমতা শিবির। নন্দীগ্রামে সঞ্চিতা প্রধানকে (দে) প্রার্থী করা হয়েছে। রেজিনগরে প্রাক্তন বিধায়ক রবিউল আলম চৌধুরীকে টিকিট দিয়েছে মমতা শিবির। যদিও শেষপর্যন্ত মমতা শিবির জোড়াফুল চিহ্নে ভোটে লড়তে পারবে কিনা, তা পুরোপুরি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে।

ঋতব্রত খোঁচা দেন মমতাকে ভোটে হার নিয়ে

নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

আর মমতাকে নন্দীগ্রামের উপ-নির্বাচনে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত। মমতাকে ‘ডক্টর বন্দ্যোপাধ্যায়’ বলে কটাক্ষ করে ঋতব্রত বলেছিলেন যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো বিধানসভা ভোটের ক্ষেত্রে সাধারণ নির্বাচনে জিততে পারেন না। উপ-নির্বাচনে যেতেই বিধানসভায় ঢুকতেন। এবারও সেই চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রামে দাঁড়ালে তাঁরা প্রার্থী দেবেন না শুভেন্দু অধিকারীর দুর্গে।

আরও পড়ুন: Bangladesh Minister on India Questions: 'ব্রেকফাস্টে ইন্ডিয়া, লাঞ্চে ইন্ডিয়া, ডিনারে ভারত', খেপে গেলেন বাংলাদেশি মন্ত্রী

সোমবার প্রার্থী ঘোষণা করতে পারে ঋতব্রত শিবির

যদিও ঋতব্রতের কথা মতো এখন নন্দীগ্রামেও প্রার্থী দেবেন তাঁরা। আর সেই প্রার্থীর নামটা কবে ঘোষণা করা হবে, তা অবশ্য স্পষ্ট নয়। সূত্রের খবর, সোমবার নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগর উপ-নির্বাচনেরও প্রার্থী ঘোষণা করবে ঋতব্রত শিবির। যে ঋতব্রত শিবিরের তরফে শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করা হয়েছে। তারপর মমতা শিবিরও দেখা করেছে কমিশনের সঙ্গে।

এমনিতে ইতিমধ্যে দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। মমতাদের সঙ্গে জোট নিয়ে হইচই চললেও সেই পথে হাঁটেনি। নন্দীগ্রাম কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়বেন দীর্ঘদিনের দলীয় কর্মী এবং ভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা মিলন প্রধান। নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় থেকেই তাঁর রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: Israel PM Hair and Makeup Expense: ৪৪৯০০০০০ টাকা- প্রধানমন্ত্রীর চুল ও মেকআপের জন্য ৬ বছরে কত টাকা খরচ করল ইজরায়েল?

রেজিনগর আসনে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মহম্মদ আবদুল্লাহিল কাফিকে। তিনি বেলডাঙা এলাকা থেকে জেলা পরিষদে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে জেলা পরিষদের বিরোধী দলনেতার দায়িত্বেও রয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks