Abhishek Banerjee attacks Amit Shah: 'মমতা উদার হতে পারেন, কিন্তু আমি নই', হুংকার অভিষেকের, সরাসরি চ্যালেঞ্জ শাহকে

Abhishek Banerjee attacks Amit Shah: মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারেন, কিন্তু তিনি নন- কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সবংয়ের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ ছোড়েন অমিত শাহকে।

Published on: Apr 17, 2026 11:48 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek Banerjee attacks Amit Shah: মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারেন, কিন্তু তিনি নন- কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সবংয়ের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘সাথীকে (দাবি করা হয়েছে যে সাথী ঘড়াই কুইলার দু'বছরের মেয়ে আছে। সে নাকি বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলেছিল। সেজন্য সাথীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে) যারা হুমকি দিয়েছে আমি তাদের নাম করছি এবং বিজেপি নেতাদের সতর্ক করছি যে তারা যদি মনে করে এভাবে ভয় দেখিয়ে এখানকার আইন-শৃঙ্খলা নষ্ট করবে, তবে তারা ভুল করছে। গিরিধারী মন্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসেনজিৎ ওঝা, বিশ্বজিৎ ওঝা এবং কানাই প্রামাণিক। ফলপ্রকাশের পর আমাদের সরকার গঠিত হলে আমি কথা দিচ্ছি এদের সাথীর সামনে নিয়ে এসে ক্ষমা চাইয়ে ছাড়ব। মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারেন, কিন্তু আমি নই।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)
অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)

‘কতটা নিচে নেমেছে…’, আক্রমণ অভিষেকের

অভিষেক বলেন, ‘গতরাতে আমি একটি তথ্য পেয়েছি। সবংয়ে আমার ছোট বোনের মতো একজন তরুণী আছে, সাথী গোড়াই কুইলা, যাঁর দুই বছরের কন্যাসন্তানকে সেই বিজেপি কর্মীরা হুমকি দিয়েছে, যারা আগে সিপিআইএম করত। তাঁর স্বামীর নাম শান্তনু কুইলা। আটজন অভিযুক্ত, যাদের মধ্যে একজন গ্রেফতার হয়েছে। জেলা প্রশাসনের উপর আমার পূর্ণ আস্থা আছে, যা বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে রয়েছে, যে বিচার পাওয়া যাবে। ৪ তারিখে ফল বেরবে। ভাবুন তারা কতটা নিচে নেমেছে যে দুই বছরের শিশুর সামনে একজন মহিলাকে হুমকি দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: Madhyamik 2026 Result Date: মে'র গোড়াতেই মাধ্যমিকের ফলপ্রকাশ, কবে রেজাল্ট? দেখা যাবে HT বাংলাতেও

‘সিপিআইএমের অত্যাচার ভুলে যাইনি’, হুঁশিয়ারি অভিষেকের

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা সিপিআইএমের অত্যাচার ভুলে যাইনি। কংগ্রেস কর্মীদের বাড়িতে বিধবাদের জন্য সাদা থান পাঠানো থেকে শুরু করে তাদের পুকুরে বিষ দেওয়া এবং সামাজিকভাবে বয়কট করা- সব তারা করেছে। বিরোধী নেতারা পতাকাও তুলতে পারত না। এখন তারা সবংয়ে সেই অন্ধকার দিনগুলো ফিরিয়ে আনতে জার্সি বদলেছে। আমরা সেটা হতে দেব না।’

আরও পড়ুন: Women's Quota Bill 2026 Update: ‘নরেন্দ্র-অমিতের শেষের শুরু’, আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণে সমর্থন মিলল না লোকসভায়

শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

সেই রেশ ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, ‘অমিত শাহ কয়েকদিন আগে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস সমর্থকদের যেন ২৩ তারিখে বাড়ির বাইরে পা না রাখে। বাংলা এবং পশ্চিম মেদিনীপুরের মাটি বীরদের। এটা গুজরাট আর দিল্লির গুন্ডাদের সামনে মাথা নত করবে না।'

আরও পড়ুন: Rahul jokes on wife issue: আমার ও মোদীর ‘বউ ইস্যু’ নেই, মজা রাহুলের, ‘ম্যাজিশিয়ান’ ও ‘১৬’ নিয়ে উত্তাল সংসদ

সেইসঙ্গে তিনি বলেন, 'আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে তবে বাংলায় থাকুন, আর ৪ তারিখ দুপুরের পর আমাদের দেখা হবে। ২১ দিন পর নির্বাচন কমিশন এবং বিজেপি বিদায় নেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More