Mamata's Gita-Quran claim: ‘গীতা-কোরান ছুঁইয়ে বলছে BJP-কে ভোট দাও’, দাবি মমতার, 'রাফাল ছাড়া সব নামিয়েছে'
Mamata's Gita-Quran claim: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে গীতা-কোরান ছুঁইয়ে বলা হচ্ছে যে বিজেপিকে ভোট দিতে হবে। আমডাঙার জনসভা থেকে তিনি বলেন, ‘যাঁরা বিভিন্ন রাজ্য থেকে আসছেন, তাঁদের গীতাতে ছুঁইয়ে নিচ্ছে, কোরানে ছুঁইয়ে নিচ্ছে।'
Mamata's Gita-Quran claim: ভিনরাজ্য থেকে আগতদের গীতা এবং কোরান ছুঁইয়ে নিয়ে বলা হচ্ছে যে বিজেপিকে ভোট দিতে হবে - এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আমডাঙার জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ‘যাঁরা বিভিন্ন রাজ্য থেকে আসছেন, তাঁদের গীতাতে ছুঁইয়ে নিচ্ছে, কোরানে ছুঁইয়ে নিচ্ছে। নিয়ে বলছে যে বিজেপিকে ভোট দিতে হবে। আমি তাঁদের বলব, ওখানে আর যেতে হবে না। এখানে থাকুক, কাজ করুন। এখানে কাজের অনেক সুযোগ-সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আমি ওটা বিশ্বাস করে নিলেন। মসজিদে গিয়ে যান আল্লাহ তালার কাছে দোয়া ভেঙে এসে বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাঁদের গীতা ছোঁয়াচ্ছে, তাঁদের বলুন, শিবমন্দিরে যাবেন, নয়তো মায়ের কাছে যাবেন। গিয়ে বলবেন, মা গো ক্ষমা করে দিও। আমায় জোর করে সই করিয়ে (নিয়েছে)।’

রাফাল ছাড়া সবকিছু নামিয়েছে, কটাক্ষ মমতার
সেইসঙ্গে এবার নির্বাচনের জন্য যে সাজোঁয়া গাড়ি ব্যবহার করা হচ্ছে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তা নিয়ে কটাক্ষ করেছেন মমতা। তিনি কটাক্ষ করে বলেছেন যে রাফাল যুদ্ধবিমান ছাড়া সবকিছুই নামিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: EVM Tampering: 'ইভিএমের বোতাম আঠা, কালি, পারফিউম লাগানো হলে…', কড়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের
'চাইলে আমায় মেরে ফেলতে পারে', হুংকার মমতার
এমনিতে এবার নির্বাচনের প্রচারে আগাগোড়া বিজেপি ও নির্বাচন কমিশনকে বিঁধছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবারই বড়বাজারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘* বাংলার ভোট লুট করার জন্য তারা বাইরে থেকে ট্রেনে করে লোক নিয়ে আসছে। তারা বিহার, মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও একই কাজ করেছে।’
আরও পড়ুন: Mamata on ED Raid: ‘আমার সিকিউরিটি দেখা লোকের বাড়িতেও রেড করছেন, আমায় খুন করতে চান?’ বিস্ফোরক মমতা
সেইসঙ্গে তিনি বলেন, 'যতদিন তারা ক্ষমতায় আছে, ততদিন ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের অপব্যবহার করবে। এছাড়াও এই সংস্থাগুলোর সাফল্যের হার অত্যন্ত নগণ্য। এগুলো মানুষকে হেনস্থা করার কাজে ব্যবহৃত হয়। বিজেপি আমায় হুমকি দেওয়ার চেষ্টা করেছে। তারা চাইলে আমায় মেরে ফেলতে পারে। কিন্তু তারা কখনওই আমার কণ্ঠরোধ করতে পারবে না।'
আরও পড়ুন: TMC on Modi's attack: লোকসভায় TMC-র মহিলা সাংসদ ৩৮%, BJP-র ১৩%', মোদী আক্রমণ করতেই পালটা মমতার দলের
মোদীকে চ্যালেঞ্জ মমতার
সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর যদি সাহস থাকে, তবে তিনি সরাসরি আমার মুখোমুখি হোন। তিনি তাঁর টেলিপ্রম্পটার দেখে পড়তে পারেন। আমি কোনও সাহায্য ছাড়াই আপনাদের মোকাবিলা করতে পারি। আপনার সমস্ত সাক্ষাৎকার আগে থেকে লিখে রাখা হয়। কোনো সংবাদমাধ্যম এখন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় তাঁর সঙ্গে যেতে পারে না। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারেন না। মিডিয়া সেই সমীক্ষাই দেখায় যা বিজেপি তাদের সরবরাহ করে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


