...
...
Next Story

Mamata Banerjee Niece Bristi Death: বাড়িতেই মমতা ভাইঝির মৃতদেহ উদ্ধার, SSC দুর্নীতি মামলায় নাম ছিল ‘অযোগ্য’ তালিকায়

Mamata Banerjee Niece Bristi Death: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের দেহ উদ্ধার করা হল বীরভূমের বাবার বাড়ির থেকে। সেখানেই মাসকয়েক ধরে থাকছিলেন।

Published on: Sep 1, 2026, 14:39:36 IST
Advertisement

Mamata Banerjee Niece Bristi Death: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করা হল। সূত্রের খবর, মাসকয়েক ধরে বীরভূমের রামপুরহাটের কুশুম্বা গ্রামে বাবার বাড়িতে থাকছিলেন বৃষ্টি। কিন্তু মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। সেই পরিস্থিতিতে পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে উদ্ধার করে বৃষ্টির ঝুলন্ত দেহ। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে।

অবসাদে ভুগছিলেন বৃষ্টি, দাবি পরিবারের

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের দেহ উদ্ধার করা হল। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের দেহ উদ্ধার করা হল। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

ঠিক কী কারণে মমতার ভাইঝির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। তবে পরিবারের তরফে দাবি করা হয়েছে, সম্প্রতি অবসাদে ভুগছিলেন মমতার মামাতো ভাই তথা তৃণমূল কংগ্রেস নেতা নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি।

আরও পড়ুন: Nandigram Train and Haldia Bridge: নন্দীগ্রাম-দেশপ্রাণ ট্রেন চলবে ৭ মাসের মধ্যেই! হলদিয়া ব্রিজ তৈরি নিয়েও হল ঘোষণা

SSC-র 'অযোগ্য' তালিকায় ছিল মমতার ভাইঝির নাম

বছরখানেক নিয়োগ দুর্নীতি মামলায় বৃষ্টি চাকরিচ্যুত হয়েছিলেন। ক্লার্ক হিসেবে বোলপুর হাইস্কুলে চাকরি পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে গ্রুপ 'সি' পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে বৃষ্টির নাম ছিল।

যদিও সেইসময় বৃষ্টির বাবা দাবি করেছিলেন, চাকরিতে যোগ দিলেও কোনও বেতন নেননি মেয়ে। সংবাদমাধ্যম ইটিভি বাংলার প্রতিবেদন অনুযায়ী, মমতার মামাতো ভাই দাবি করেছিলেন যে বৃষ্টি চাকরিতে যোগ দিয়েছিলেন বটে। কিন্তু মাত্র একদিন গিয়েছিলেন। এক টাকাও বেতন নেননি। মেয়ে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃষ্টি নাকি নিজেই বলেছিলেন যে তিনি চাকরি করতে পারবেন না।

আরও পড়ুন: WB Low Pressure Heavy Rainfall Forecast: ৪৮ ঘণ্টা ধরে দক্ষিণবঙ্গের মাথায় নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পরবর্তীতে অবশ্য এসএসসির প্রকাশিত অযোগ্য তালিকায় নাম ছিল বৃষ্টির। তাছাড়াও পরিবারের তরফে দাবি করা হয়েছে, স্বামীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছিল মমতার ভাইঝির। তাঁর এক সন্তানও ছিল।

হেল্পলাইন নম্বর

TELE-MANAS, National Mental Health Helpline - 14416 বা 18008914416

(আপনার যদি সহায়তার প্রয়োজন হয় অথবা আপনি এমন কাউকে চেনেন যাঁর প্রয়োজন আছে, তাহলে অনুগ্রহ করে আপনার নিকটতম মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।)

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe