Mamata Banerjee: 'ধরনাটা হবে, আমাকে যেখানে আটকাবেন সেখানেই বসব, যদি গ্রেফতার করেন, করুন', ২ জুনের কর্মসূচি নিয়ে মমতা সরব

মমতা সাফ বলেন,‘আমি স্পষ্ট বলছি, কাল বেলা ১ টা থেকে সলবাইকে বলব আসতে। পুলিশ যদি পারমিশন না দেয়, কোনও দরকার নেই, আমরা চাইনা। রাস্তায় বসব। ধরনাটা হবে। আমাকে যেখানে আটকাবেন সেখানেই বসব। সেটাই ধরনা স্থল। যদি গ্রেফতার করেন, করুন।'

Published on: Jun 1, 2026, 17:34:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ ভোটে সদ্য ক্ষমতা হারিয়েছেন। এরপর তাঁর পরিবারের সদস্য তথা তৃণমূলের সাংসদ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্য সোনারপুরে হেনস্থার শিকার হয়েছেন। এরপর ২ জুন শহরে তৃণমূলের কর্মসূচি হওয়ার কথা। তবে যে কর্মসূচি ছিল তাতে অনুমতি মেলেনি বলে এদিন ফেসবুক লাইভে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'ধরনাটা হবে, আমাকে যেখানে আটকাবেন সেখানেই বসব, যদি গ্রেফতার করেন, করুন'(Handout via PTI Photo)(PTI05_22_2026_000395B) (AITC Media Cell)
'ধরনাটা হবে, আমাকে যেখানে আটকাবেন সেখানেই বসব, যদি গ্রেফতার করেন, করুন'(Handout via PTI Photo)(PTI05_22_2026_000395B) (AITC Media Cell)

এদিকে, আজই শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্সের পর তৃণমূল তার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করে দেয়। এরপর ফেসবুক লাইভে মমতা কারোর নাম না করে বলেন, ‘দল নতুনভাবে তৈরি হবে। … এতদিন ক্ষমতায় আছেন, আজ পার্টি হেরেছে, তাই অন্যদলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং?' ক্ষোভের সুর চড়া করে মমতা বলেন,' আপনারা ভয় পেয়ে, বা টাকার মোহে, পরিবারের কথায়, সম্পদ রক্ষা করতে তৃণমূল ভাঙার চক্রান্ত করছেন।' এরপর মমতা বলেন, ' আপনারা এই খেলা খেললে, আমি কিন্তু বড় খেলোয়াড়।’

আগামিকাল ২ জুন, তৃণমূলের একটি কর্মসূচির কথা জানা যায়। সেই প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি কাল মিটিং-এর পারমিশন চেয়েছি, বলেছে করা যাবে না। জাস্ট একটা ধরনা, মানে ১০০ জন লোকও বসতে পারবে না। কোথায়? না.. রানি রাসমনি রোড। আমরা অফিশিয়াল চিঠি দিয়েছি।’ তৃণমূলের ওই কর্মসূচি প্রসঙ্গে মমতা সাফ বলেন,‘আমি স্পষ্ট বলছি, কাল বেলা ১ টা থেকে সলবাইকে বলব আসতে। পুলিশ যদি পারমিশন না দেয়, কোনও দরকার নেই, আমরা চাইনা। রাস্তায় বসব। ধরনাটা হবে। আমাকে যেখানে আটকাবেন সেখানেই বসব। সেটাই ধরনা স্থল। যদি গ্রেফতার করেন, করুন। আমায় বাংলায় গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে, দিল্লিতে করব। আমাকে ছেড়ে রাখলে বিপদ, কারণ আমি মাথা নত করিনা। আমায় মেরে ফেলেতে পারেন। কিন্তু কণ্ঠ স্তব্ধ করে দিতে পারেন, দলটাকে ভেঙে দেবেন না।’ তিনি জানিয়েছেন তিনি ২ টোর মধ্যে পৌঁছবেন। মমতা বলেন, ‘মারলে মার খাব।’

দিদি এদিন ফেসবুক লাইভে বলেন, ‘চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জে আমরা জিতব, আপনারা হারবেন।’ অভিষেক ও তিনি একই পরিবারের সদস্য ও রাজনীতিতে থাকা প্রসঙ্গে মমতা বলেন,'আমাদের ৫০ জনের পরিবার। আমি শুধু এমএলএ ছিলাম আর অভিষেক এমপি হয়েছে।' সোনারপুর কাণ্ড নিয়ে মমতা বলেন, ‘আমার পরিবারের লোককে তো খুন করতে গিয়েছিলেন, সে ইয়ং ছেলে ফাইট করে বেঁচে গিয়েছে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সোনারপুরে হামলা নিয়ে দিদি বলেন, ‘.. অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, যাঁরা বাঁচাতে গেল, তাঁদের অ্যারেস্ট করলেন। বাইরে থেকে আগের দিন নিয়ে আসা হয়েছে অন্য জায়গা থেকে। তার মধ্যে অনেক কাণ্ড রয়েছে, ভিডিয়ো রেকর্ডিংএ তোলা আছে সব, পরে বলব।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More