...
...
Next Story

Mamata Banerjee: ভোটে হারতেই কালীঘাটে মমতার বাড়ির গলির সামনে থেকে সরল গার্ডরেল

মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর বিধায়কও নন। নিজের এলাকা ভাবানীপুর থেকেই হেরেছেন তিনি। তবে ফলাফল প্রকাশ হতে শুরু করতেই মমতার বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে এবার তাঁর বাড়ির গলির সামনে থাকা গার্ডরেল সরিয়ে দেওয়া হল।

Published on: May 5, 2026, 13:04:55 IST
Advertisement

পদত্যাগ করেননি, তাই খাতায় কলমে এখনও তিনিই মুখ্যমন্ত্রী। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর বিধায়কও নন। নিজের এলাকা ভাবানীপুর থেকেই হেরেছেন তিনি। তবে ফলাফল প্রকাশ হতে শুরু করতেই মমতার বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে এবার তাঁর বাড়ির গলির সামনে থাকা গার্ডরেল সরিয়ে দেওয়া হল। (আরও পড়ুন: বাংলায় CPI-এর থেকে বেশি ভোট পেয়েছে BSP! নোটার কাছে হার CPI(ML) লিবারেশন, ফরওয়ার্ড ব্লকের)

মমতার বাড়ির গলির সামনে থাকা গার্ডরেল সরিয়ে দেওয়া হল। (PTI)
মমতার বাড়ির গলির সামনে থাকা গার্ডরেল সরিয়ে দেওয়া হল। (PTI)

আরও পড়ুন: বাম-কংগ্রেস-নোটা-নির্দলদের ভোট কাটাকাটি! ৩ আসনে ১০০০-এর কম ব্যবধানে জয় বিজেপির

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হওয়ার পরও ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বার মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজন ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা। এই আবহে ২০১৬-র পর মমতার বাড়ির নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছিল। তাঁর বাড়ির সামনের রাস্তাটা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। মেইন রোড থেকে ঢুকতে গেলেও গার্ডরেল পেরতে হত। সেই গার্ডরেল সরিয়ে দেওয়া হল। তবে গলির মুখে যে পুলিশি নিরাপত্তা রয়েছে, তা বহাল থাকছে। (আরও পড়ুন: ব্যবধান ৩২৩! রাত পার হলেও রাজারহাট-নিউটাউন আসনের ভোটের ফল গোষণা হল না)

আরও পড়ুন: লাখ ভোটের বেশি ব্যবধানে ১টি আসনে জয়ী BJP, ৯০০০০-এর ফারাক ২টিতে, TMC-র সবচেয়ে বড় জয় মেটিয়াবুরুজে

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks