WB Election Result: লাখ ভোটের বেশি ব্যবধানে ১টি আসনে জয়ী BJP, ৯০০০০-এর ফারাক ২টিতে, TMC-র সবচেয়ে বড় জয় মেটিয়াবুরুজে
WB Election Result Details: বিজেপি যে আসনে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছে সেটি হল মাটিগাড়া-নক্সালবাড়ি। তৃণমূলের সবথেকে বড় জয় এসেছে মেটিয়াবুরুজে।
WB Election Result Details: পশ্চিমবঙ্গে ২০৬টি আসনে জিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। উত্তরবঙ্গ থেকে রাঢ় বঙ্গ, পশ্চিমের জেলায় একের পর এক জায়গায় ফুটেছে পদ্ম। এমনকী দক্ষিণবঙ্গের কলকাতা, দুই পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমানের মতো জায়গাতেও তৃণমূলকে কোণঠাসা করেছে গেরুয়া শিবির। এর মধ্যে সবথেকে বেশি ব্যবধানে কোন আসনটি জিতল বিজেপি? নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, বিজেপি যে আসনে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছে সেটি হল মাটিগাড়া-নক্সালবাড়ি। এই আসনে বিজেপির আনন্দময় বর্মণ জয়ী হয়েছেন ১ লাখ ৪ হাজার ২৬৫ ভোটে। তিনি এই আসনে ভোট পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৫টি। এই আসনে তাঁর মূল প্রতিপক্ষ ছিলেন তৃণমূল কংগ্রেসের শঙ্কর মালাকার। তিনি পেয়েছন ৬২ হাজার ৬৪০ ভোট। এছাড়া সিপিএমের ঝড়েন রায় পেয়েছেন ৮৫৮৫ ভোট আর কংগ্রেসের অমিতাভ সরকার পান ৫৪৯৮টি ভোট।
এছাড়া কয়েকটি আসনে বিজেপি জিতেছে ৯০ হাজারের বেশি ভোটে। সেই আসনগুলি হল - ইংরেজ বাজার, ডাবগ্রাম-ফুলবাড়ি। ইংরেজ বাজারে বিজেপি জিতেছে ৯৩ হাজার ৭৮৪ ভোটে। এই আসনে বিজেপি অম্লান ভাদুড়ি পান ১ লাখ ৫৪ হাজার ৯৬টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের আশিস কুণ্ডু। তাঁর ঝুলিতে যায় ৬০ হাজার ৩১২ ভোট। আর ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বিজেপির শিখা চট্টোপাধ্যায় জেতেন ৯৭ হাজার ৭১৫ ভোটে। তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হার ৩০০ ভোট। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের রঞ্জন শীল শর্মা পান ৬৮ হাজার ৫৮৫ ভোট।
এদিকে তৃণমূলের কোনও জয়ী বিধায়ক এবার লাখের ব্যবধান পার করতে পারেননি। তৃণমূলের সবথেকে বড় জয় এসেছে মেটিয়াবুরুজে। সেই আসনে তৃণমূলের আবদুল খালেক মোল্লা ৮৭,৮৭৯ ভোটে জয়ী হয়েছেন। এছড়া আর একটি মাত্র আসনে তৃণমূলের জয়ের ব্যবধান ছিব ৮০ হাজারের বেশি, এবং সেটি হল গোয়ালপোখর। সেই আসনে গোলাম রব্বানি ৮৩ হাজার ৭৯০ ভোটে জয়ী হয়েছেন।
এমনিতে রাজ্য জুড়ে সার্বিক ভাবে বিজেপির ভোটের হার ৪৫.৮৪ শতাংশ। সেখানে তৃণমূল কংগ্রেসের ভোটের হার ৪০.৮০ শতাংশ। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৮০টি আসন। একটি আসনে এগিয়ে থাকলেও সেটির ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। এদিকে ফের বিধানসভা পা রাখতে চলেছে বাম এবং কংগ্রেস। এই নির্বাচনে বামেদের ভোটের হার ছিল ৪.৪৫ শতাংশ এবং কংগ্রেসের ভোটের হার ২.৯৭ শতাংশ।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


