...
...
Next Story

Mamata on WB Election Results 2026: 'আমার পেটে লাথি মেরেছে', বিস্ফোরক দাবি মমতার, CRPF-কে 'গুন্ডাবাহিনী' বললেন

Mamata on WB Election Results 2026: নির্বাচন কমিশনকে আক্রমণ শানালেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমার পেটে লাথি মেরেছে, আমার পিঠে লাথি মেরেছে।’ সেইসময় সিসিটিভি বন্ধ ছিল বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

Published on: May 05, 2026 04:16 PM IST
Advertisement

বিধানসভা নির্বাচনে ভোটগণনার পরদিন বিস্ফোরক অভিযোগ তুললেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অভিযোগ করেন, সোমবার ভবানীপুর বিধানসভার গণনাকেন্দ্রের ভিতরে ‘আমার পেটে লাথি মেরেছে, আমার পিঠে লাথি মেরেছে।’ আর সেইসময় সিসিটিভি বন্ধ ছিল বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। যিনি সিআরপিএফকে 'গুন্ডাবাহিনী' বলেও আক্রমণ করেছেন। তাই কেন্দ্রীয় বাহিনীর প্রতি কোনও সম্মান অবশিষ্ট নেই বলে দাবি করেন মমতা। সেইসঙ্গে তিনি বলেছেন, ‘ধাক্কা দিয়ে মেরে-মেরে বের করে দিয়েছে।’

তৃণমূলের সুপ্রিমো কী কী বললেন?

কালীঘাটের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীঘাটের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

১) তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, তৃণমূল হারেনি। ১০০টির বেশি আসনে লুট করা হয়েছে। আসল ভিলেন হল নির্বাচন কমিশন।

২) মমতা অভিযোগ করেন, ভোট-পরবর্তী হিংসার বিষয়ে ফ্যাক্ট-ফাইটিং কমিটি (তথ্য অনুসন্ধানকারী কমিটি) গঠন করা হবে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে ভোট-পরবর্তী হিংসার পরে বিজেপির তরফে ফ্যাক্ট-ফাইডিং টিম পাঠানো হয়েছিল।

৩) তৃণমূল সুপ্রিমো দাবি করেছেন, পক্ষপাতপুষ্ট হয়ে কাজ করেছে কমিশন। বিজেপি যদি 'এমনি' জিতত, তাহলে তাঁর বা তৃণমূল কোনও সমস্যা থাকত না। কারণ নির্বাচনে হার-জিতের ব্যাপার থাকে। কিন্তু এবার সেটা হয়নি। তৃণমূল হারেনি। বিজেপি লুট করেছে বলে অভিযোগ করেন মমতা।

আরও পড়ুন: West Bengal Governor R.N. Ravi: 'রাজনীতি নিয়ে...,' বাংলার পালাবদলের পরই বাঙালি সাজে কালীঘাটে সস্ত্রীক পুজো রাজ্যপালের

৫) তিনি দাবি করেছেন, এখন আর কোনও ‘চেয়ারে’ (মুখ্যমন্ত্রিত্বের কুর্সি) নেই তিনি। এখন ‘মুক্তপাখি’ (ফ্রি বার্ড) তিনি। তাই রাস্তায় থাকবেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: 'হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছে…', রাজ্যে পদ্মফুল ফুটতেই শুভেচ্ছাবার্তা তৃণমূলের প্রাক্তন বিধায়ক কাঞ্চনের

৬) মুখ্যমন্ত্রী দাবি করেন, ২০১১ সালে ক্ষমতা দখলের পরে সিপিআইএমের কোনও পার্টি অফিসে হাত দেওয়া হয়নি। করা হয়নি ভাঙচুর।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe