...
...
Next Story

Satadru cryptic post on Swaroop arrest: 'ভাই IN, এবার দাদা, তারপর জুঁইফুল…', স্বরূপ গ্রেফতার হতেই ইঙ্গিতবাহী কথা শতদ্রুর

Satadru cryptic post on Swaroop arrest: অরূপ বিশ্বাসের ভাই স্বরূপকে গ্রেফতার করা হয়েছে। আর তারপরই ইঙ্গিতবাহী পোস্ট করলেন শতদ্রু দত্ত। লিওনেল মেসি কলকাতায় আসার পরে অরূপ বিশ্বাসের জন্য যাবতীয় বিশৃঙ্খলা হয়েছে, অভিযোগ করেন তিনি।

Published on: Jun 05, 2026 12:39 AM IST
Advertisement

Satadru cryptic post on Swaroop arrest: স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরেই ইঙ্গিতবাহী মন্তব্য করলেন শতদ্রু দত্ত। বৃহস্পতিবার রাতে তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে নিউ আলিপুর থানার হাতে স্বরূপ গ্রেফতার হতেই নিজের ফেসবুক পোস্টে শতদ্রু (যিনি ভারতে লিওনেল মেসি সফরের আয়োজক ছিলেন) লেখেন, ‘ছোটোভাই ইন,... এরপর বড়ভাই....তারপর জুঁই ফুল...ভ্যামোস।’ শতদ্রু কারও নাম না করলে সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্বাস ভাইদেরই নিশানা করেছেন তিনি। কারণ স্বরূপ হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। অর্থাৎ অরূপ হলেন দাদা। যাঁর বিরুদ্ধে মেসি-কাণ্ডের জন্য মানহানির মামলা করেছেন।

মেসি-কাণ্ডে কলকাতার মুখ পোড়ার জন্য দায়ি অরূপই?

মেসি কলকাতায় আসার পরে অরূপ বিশ্বাসের জন্য যাবতীয় বিশৃঙ্খলা হয়েছে, অভিযোগ করেন শতদ্রু দত্ত। (ফাইল ছবি, সৌজন্যে Satadru Dutta)
মেসি কলকাতায় আসার পরে অরূপ বিশ্বাসের জন্য যাবতীয় বিশৃঙ্খলা হয়েছে, অভিযোগ করেন শতদ্রু দত্ত। (ফাইল ছবি, সৌজন্যে Satadru Dutta)

আসলে গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসি যুবভারতীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটার জন্য অরূপ ও তাঁর সাঙ্গপাঙ্গদের দিকেই মূলত আঙুল তোলেন অনেকে। কিন্তু প্রশাসনিকভাবে সেইসময় অরূপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হয়নি। বরং আয়োজক শতদ্রুকে গ্রেফতার করা হয়েছিল। তিনি প্রায় দেড় মাস জেলে ছিলেন। তারপর মুক্তি পান। আর তারইমধ্যে অরূপের দল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হয়।

আরও পড়ুন: Kolkata Station to Salt Lake Metro: কলকাতা স্টেশন থেকে নয়া মেট্রো লাইনের পরিকল্পনা, শুরু প্রাথমিক কাজ, কতদূর যাবে?

'অরূপ হুমকি দেন যে আমার দাবি না মিটলে মেসির ইভেন্টই হবে না'

আর বিজেপি সরকার ক্ষমতা আসতেই অরূপ ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শতদ্রু। ১৭ মে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহরে মেসি ইভেন্টের আয়োজক অভিযোগ করেন, ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে কম্প্লিমেন্টারি টিকিট ও অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছিলেন অরূপ। হুমকি দিয়েছিলেন যে যদি তাঁর দাবিপূরণ করা না হয়, তাহলে মেসির অনুষ্ঠানই হবে না কলকাতায়। সেই পরিস্থিতিতে জোর করে ২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর চড়া দামে কালোবাজারে বেচে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন শতদ্রু।

সেখানেই অরূপের কীর্তি শেষ হয়নি বলে অভিযোগ উঠেছে। শতদ্রু অভিযোগ করেছেন, নিজের প্রভাব কাটিয়ে যে সে লোকজনকে মাঠে ঢুকিয়ে দিয়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। তার জেরে মেসিদের চরম হেনস্থার মুখে পড়তে হয়েছিল। বাধ্য হয়ে মেসিদের দ্রুত স্টেডিয়াম ছেড়ে চলে যেতে হয়ে গিয়েছিল। তারপরই যুবভারতীতে তাণ্ডব চালিয়েছিলেন দর্শকদের একাংশ। যাঁরা অরূপ ও তাঁর সাঙ্গপাঙ্গদের জন্য মেসিকে চোখের দেখা দেখতে পাননি একবারের জন্যও।

আরও পড়ুন: Swaroop Biswas arrest: গ্রেফতার স্বরূপ বিশ্বাস! শুভেন্দু আসতেই ‘বাঘ’ হলেন ‘বেড়াল’, খাঁড়ার সামনে অরূপও

অরূপকে সমন পুলিশের, আর তারপরই….

সেই মামলার প্রেক্ষিতে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের করা হয় এফআইআর। তার ভিত্তিতে সমন জারি করা হয় অরূপকে। বৃহস্পতিবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা অরূপ। আর তার কিছুক্ষণ পরেই স্বরূপকে গ্রেফতার করেছে পুলিশ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe