...
...
Next Story

Messi in Kolkata Event Highlights: দিদি চাইলেন ক্ষমা!মেসি ইভেন্টের উদ্যোক্তাকে কোথা থেকে পাকড়াও? একনজরে কিছু তথ্য

কলকাতায় মেসি ইভেন্টের বিশৃঙ্খলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা।

Published on: Dec 13, 2025 03:58 PM IST
By
Prefer HTon Google
Advertisement

শনিবারের দুপুরে মেসি ইভেন্ট ঘিরে তপ্ত শহর কলকাতা। দর্শকদের ক্ষোভের জেরে যুবভারতীতে আয়োজিত এই হাইভোল্টেজ ইভেন্টের শেষলগ্নে একের পর এক অপ্রীতিকর ছবি উঠে আসে। শেষপর্যন্ত মেসির নিরাপত্তাকে নজরে রেখে, তড়িঘড়ি ফুটবলের রাজপুত্রকে আগেই যুবভারতী ছাড়তে হয়। অন্যদিকে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ উগরে দেন দর্শকরা। লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে।

দিদি চাইলেন ক্ষমা!মেসি ইভেন্টের উদ্যোক্তাকে কোথা থেকে পাকড়াও? একনজরে কিছু তথ্য. (PTI Photo/Swapan Mahapatra)(PTI12_13_2025_000168B)
দিদি চাইলেন ক্ষমা!মেসি ইভেন্টের উদ্যোক্তাকে কোথা থেকে পাকড়াও? একনজরে কিছু তথ্য. (PTI Photo/Swapan Mahapatra)(PTI12_13_2025_000168B)

ইভেন্ট আয়োজক গ্রেফতার

কলকাতায় মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে পাকড়াও করা হয়েছে। জানা গিয়েছে তাঁকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিজি রাজীব কুমার।ডিজি বলছেন, দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়া উচিত।

(Pakistan Latest: লাহোরের বুকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে শোনা গেল সংস্কৃত! কী ঘটছে শাহবাজের দেশে? বলছে রিপোর্ট)

( Prada: বিতর্ক অতীত! কোলাপুরি চপ্পল থেকে অনুপ্রাণিত… প্রাডা আনছে ‘মেড ইন ইন্ডিয়া’ চটি! এক জোড়ার দাম চোখ কপালে তুলবে)

দর্শক তাণ্ডব-ফুলের টব, চেয়ার হাতে দর্শকরা

কেন ক্ষোভ?

এদিন বেলা ১১.৫২ মিনিটে মেসি বেরিয়ে যেতেই তপ্ত হয়ে ওঠে যুবভারতী। অভিযোগ চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওযায় ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। অবেকেই অভিযোগ করেন, ভিভিআইপি ঘেরাটোপে থাকার ফলে মেসিকে দেখতে পাননি মাঠের দর্শকরা। তুঙ্গে ওঠে ক্ষোভ, চলে ভাঙচুর।

মেসি-শাহরুখকে একসঙ্গে কোথায় দেখা যায়?

লিওলেন মেসির অনুষ্ঠানে চাঁদের হাটে আলাদা করে লাইমলাইট যোগ করতে শাহরুখকে দেখা যাবে, বলে জানা গিয়েছিল। কিং খান শহর কলকাতার বুকে পাও রাখেন। তবে তাঁকে ও মেসিকে একসঙ্গে দেখা গেল শহরের এক বিলাসী হোটেলে। সেখান থেকেই মেসি ভার্চুয়ালি উদ্বোধন করেন কলকাতায় সদ্য তৈরি হওয়া তাঁর মূর্তিকে। এদিকে, হোটেলে শাহরুখ পুত্র আব্রামের সঙ্গে মেসির একটি ছবিও তুলে দেন শাহরুখ। নিজেও মেসির সঙ্গে ছবি তোলেন। তবে যুবভারতীতে মেসির সঙ্গে শাহরুখকে দেখা যায়নি।

মমতা চাইলেন ক্ষমা!

এদিন যুব ভারতীর পরিস্থিতি নিয়ে মেসি ও ক্রীড়াপ্রেমী, মেসি ভক্তদের থেকে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসরে তাঁর বার্তা। দিদি জানান,'সল্টলেক স্টেডিয়াম শনিবার যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত।' স্পষ্ট জানিয়ে দেন এই ঘটনার তদন্ত হবে। মমতা জানান,'এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিয়োনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe