Mohammed Shami: আমি কোনও ভুল...,' দীর্ঘ আইনি লড়াইয়ে নয়া মোড়, হাসিন জাহানের করা মামলায় বেকসুর খালাস শামি

Mohammed Shami: ২০১৮ সালে মহম্মদ শামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন হাসিন জাহান। সেই মামলাতেই বুধবার আলিপুর কোর্টে হাজিরা দিয়েছিলেন শামি। সেই মামলাতেই স্বস্তি পেলেন তিনি।

Published on: May 20, 2026, 23:25:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mohammed Shami: ভারতীয় পেসার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে এবার নতুন মোড়। চেক প্রতারণা মামলায় বেকসুর খালাস ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। ভারতীয় পেসারের বিরুদ্ধে ১ লক্ষ টাকার চেক প্রতারণার মামলা করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। বুধবার সেই মামলার হাজিরা ছিল আলিপুর কোর্টে। অবশেষে সেই মামলায় ভারতীয় তারকাকে বেকসুর খালাস করে দিল আদালত।

বেকসুর খালাস মহম্মদ শামি
বেকসুর খালাস মহম্মদ শামি

২০১৮ সালে শামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন হাসিন জাহান। সেই মামলাতেই বুধবার আলিপুর কোর্টে হাজিরা দিয়েছিলেন শামি। সেই মামলাতেই স্বস্তি পেলেন তিনি। বলে রাখা ভালো, শামি ও তাঁর পরিবারের একাধিকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছিলেন হাসিন জাহান। হাসিন জাহান কলকাতাতেই মহম্মদ শামির বাড়িতে থাকছেন। তবে বর্তমানে মেয়ের পড়াশোনার কারণে দিল্লি ও কলকাতা মিলিয়ে যাতায়াত করতে হয় তাঁকে। অন্যদিকে, ম্যাচ না থাকলে বেশিরভাগ সময়েই উত্তরপ্রদেশের আমরোহায় থাকেন মহম্মদ শামি। বর্তমানে তিনি লখনউ সুপার জায়েন্টের হয়ে আইপিএল খেলছেন তিনি। এদিন মামলা শেষে আদালত চত্বর ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহম্মদ শামি বলেন, 'আমি জানতাম এই মামলায় রায় আমাদের পক্ষেই যাবে। কারণ আমি কোনও ভুল করিনি। যা টাকা দেওয়ার কথা ছিল, তার সমস্তটাই দিয়ে দিয়েছি। বাকি সবকিছু তো ঠিক রয়েছে।'

এদিকে, মঙ্গলবার ম্যাচ খেলতে পারননি শামি। এই বিষয়ে ভারতীয় পেসার বলেন, 'কীই বা করতে পারি? ম্যাচে যা হতে পারে, মাঠে যা হতে পারে, মাঠের বাইরে যা হতে পারে.. সবকিছুই ঠিক করার চেষ্টা করে যাই।'

খোরপোশ বাড়াতে অভিযোগ, কী বলেছিল শীর্ষ আদালত?

এর আগে খোরপোশ বৃদ্ধির আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। এই আবেদনের নিরিখেই মহম্মদ শামিকে নোটিস পাঠায় শীর্ষ আদালত। একই মর্মে পশ্চিমবঙ্গ সরকারকেও নোটিস পাঠানো হয়েছিল। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে, বর্তমানে হাসিন জাহানকে প্রতি মাসে মেয়ের দেখভালের জন্য আড়াই লক্ষ এবং হাসিনের নিজের জন্য দেড় লক্ষ টাকা করে দেন ভারতীয় ক্রিকেটার। হাসিন জাহানের অভিযোগ, যে টাকা শামি দেন, সেই টাকায় নাকি তাঁর মাসিক খরচ চলছে না। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষন ছিল, মা ও মেয়ের সংসার চালানোর জন্য, মাসিক ৪ লক্ষ টাকা কী যথেষ্ট নয়? এরপরে, হাসিন জাহানের অভিযোগের নিরিখে মহম্মদ শামি আর পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠিয়েছিল শীর্ষ আদালত।