WB Monsoon 2026 Rain Forecast: পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের সর্বত্র দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে। তাছাড়াও জলপাইগুড়ির অধিকাংশ জায়গা এবং দার্জিলিঙের কয়েকটি অংশে ঢুকে পড়েছে বর্ষা। আগামী চার-পাঁচদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আরও কয়েকটি অঞ্চলে বর্ষা পৌঁছে যেতে পারে। সেই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। কলকাতায় অবশ্য বর্ষা পৌঁছাবে, সে বিষয়ে আপাতত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি মৌসম ভবনের তরফে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে?

বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। তাছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
সেইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলায় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আটটি জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
{{/usCountry}}দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
{{/usCountry}}আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের আটটি জেলার (কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাছাড়া হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কোন কোন জেলায় ঝোড়ো হাওয়া বইবে?
সেইসঙ্গে বুধবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। বাকি আটটি জেলায় ঝড়ের বেগ কিছুটা কম থাকবে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।