Monsoon and Rain Forecast in Kolkata: বর্ষা কবে ঢুকছে কলকাতায়? আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড় হবে দক্ষিণের কোন ৬ জেলায়?

Monsoon and Rain Forecast in Kolkata: কেরলমে কবে বর্ষা ঢুকতে পারে, তা ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। কলকাতায় কবে বর্ষার আগমন হবে? তারইমধ্যে আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Published on: May 16, 2026, 10:30:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Monsoon and Rain Forecast in Kolkata: সময়ের আগেই কেরলমে বর্ষা চলে আসবে। তবে কলকাতায় কবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছাবে, তা বলার সময় এখনও আসেনি বলে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। এমনিতে কেরলমে বর্ষা আসার দিনক্ষণ হল ১ জুন। তবে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ২৬ মে বর্ষা পৌঁছে যেতে পারে কেরলমে (মডেল হিসেবে চারদিন আগে আসতে পারে বা পরে আসতে পারে)। সেই পূর্বাভাসের পরে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় বর্ষা ঢোকার স্বাভাবিক দিনক্ষণ হল ১০ জুন। কিন্তু এবার কলকাতায় কখন বর্ষা আসবে, সে বিষয়ে কিছু বলার আগে কেরলমে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগমনের অপেক্ষা করতে হবে।

গাড়িতে বসে বৃষ্টি উপভোগ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
গাড়িতে বসে বৃষ্টি উপভোগ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

তবে আবহবিদরাও সতর্ক করে বলেছেন যে এটা মাথায় রাখতে হবে যে কেরলমে কবে বর্ষা আসবে, তার সঙ্গে কলকাতায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগমনের সরাসরি সম্পর্ক নেই। কারণ অনেক সময় এরকম হয়েছে যে কেরলমে সময়ের আগে এসেছে বর্ষা। কিন্তু কলকাতায় ‘লেট’ করেছে।

আরও পড়ুন: New Garia to Salt Lake Metro Update: চিংড়িঘাটায় কাজ শুরু আজ, তাহলে কবে থেকে সল্টলেক পর্যন্ত ছুটবে নিউ গড়িয়া মেট্রো?

বিকেল-সন্ধ্যার দিকে কলকাতায় বৃষ্টি আজ

তারইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এমনিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। শেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিট থেকে শনিবার সকাল ৬ টা ৩০ মিনিট) ১৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়।

আরও পড়ুন: Lalgola-Berhampore Court Local Train: নয়া লোকাল লালগোলায়, বহরমপুর কোর্ট পর্যন্ত চলবে ১ ট্রেন, হাওড়া-শিয়ালদায় বাতিল ১৮

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড় উঠবে?

এমনিতে আজ সার্বিকভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ঝড়ও উঠবে।

আরও পড়ুন: Mamata Banerjee: টলিউড ব্রিগেডের দূরত্ব! মমতার ডাকা বৈঠকে অনুপস্থিত দেব-কোয়েল-বাবুলরা, জল্পনা তুঙ্গে

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ওই ছ'টি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More