Ambani Investment in Bengal Update: পশ্চিমবঙ্গে ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টরে বিনিয়োগ করবে রিলায়েন্স গোষ্ঠী? সেরকমই আভাস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলার রাইজিং ভারত সামিটের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, মুকেশ আম্বানি এবং তাঁর ছেলে অনন্ত পশ্চিমবঙ্গে আসতে চলেছেন। অনন্তের সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে বাবার সঙ্গে পশ্চিমবঙ্গে আসবেন। তাঁরা পশ্চিমবঙ্গের ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টর হাবে বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গণেশ পুজোয় মুখ্যমন্ত্রীকে নেমতন্ন আম্বানিদের

আর সেই বিষয়টি জানানোর আগেরদিনই মুখ্যমন্ত্রী জানান যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে মুম্বইয়ে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারেন। তাছাড়াও অনন্তের সঙ্গে ফোনে যখন কথা হয়, তখন আম্বানি পরিবারের গণেশ পুজোয় আমন্ত্রণ জানিয়েছেন তাঁকে। একটি মহলের তরফে দাবি করা হয়, গণেশ পুজোয় মুম্বইয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
দুর্গাপুজোর আগেই হলদিয়ায় বড় উদ্বোধন
তারইমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গাপুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ৬,০০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে দেবীপক্ষের মধ্যেই হলদিয়া পেট্রোকেমিক্যালস ফিনল এবং অ্যাসিটোন কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আর ১৪ অক্টোবর দিনটার বিশেষ মাহাত্ম্যও আছে। কারণ ১০ অক্টোবর মহালয়া পড়েছে। অর্থাৎ দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে। আর ১৪ অক্টোবর পড়েছে তৃতীয়া।
আরও পড়ুন: Tantuja Buys Handloom Sarees: বাংলার তাঁত শিল্পীদের মুখে চওড়া হাসি! পুজোর আগেই তন্তুজের মেগা উদ্যোগ
ভোল পালটে দেবে পশ্চিমবঙ্গের
{{/usCountry}}আরও পড়ুন: Tantuja Buys Handloom Sarees: বাংলার তাঁত শিল্পীদের মুখে চওড়া হাসি! পুজোর আগেই তন্তুজের মেগা উদ্যোগ
ভোল পালটে দেবে পশ্চিমবঙ্গের
{{/usCountry}}আর দুর্গাপুজোর ঠিক আগেই হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডপ্লাস পলিমার্স অ্যান্ড কেমিক্যালসের অধীনে আধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়া এই নতুন প্ল্যান্টের উদ্বোধন করা হবে। সেখানে মূলত ফিনল এবং অ্যাসিটোন উৎপাদন করা হবে। শিল্প বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিককালের মধ্যে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে এটি অন্যতম বড় এবং প্রভাবশালী বিনিয়োগ।
আরও পড়ুন: শিল্পে নতুন ছবির দাবি, শুভেন্দু সরকারের আমলে একের পর এক বিনিয়োগের বার্তা বাংলায়
তবে হলদিয়ায় নির্মিত এই প্ল্যান্ট কেবল পশ্চিমবঙ্গেই নয়, সমগ্র ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পে এক ঐতিহাসিক নজির সৃষ্টি করতে চলেছে। এই প্ল্যান্টের মাধ্যমে প্রথমবারের মতো দুটি গুরুত্বপূর্ণ পালক যুক্ত হচ্ছে ভারতের মুকুটে। যা ভারতের প্রথম অন-পারপাস প্রোপিলিন প্ল্যান্ট হবে। পাশাপাশি দেশের বৃহত্তম ফিনল উৎপাদন কেন্দ্র হবে সেটি।