...
...
Next Story

WB Govt Jobs Vacancy Latest Update: আরও ৪৫১৮৫ শূন্যপদ তৈরি রাজ্যের; প্রাথমিক শিক্ষক, পুলিশ-সহ কোন কোন দফতরে চাকরি?

WB Govt Jobs Vacancy Latest Update: আরও ৪৫,১৮৫টি শূন্যপদ তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিক শিক্ষক, পুলিশ-সহ কোন কোন দফতরে কতজনের চাকরি হবে? রইল সেই তালিকা।

Published on: Oct 14, 2026, 18:08:42 IST
Advertisement

WB Govt Jobs Vacancy Latest Update: শিক্ষক, পুলিশ-সহ বিভিন্ন দফতরে ৪৫,১৮৫ নয়া শূন্যপদে অনুমোদন দিল রাজ্য সরকার। তার মধ্যে প্রাথমিক স্কুলের শিক্ষক, উচ্চপ্রাথমিক স্কুলের শিক্ষক-সহ স্কুলশিক্ষা দফতরেই নিয়োগ করা হবে ৩৩,১৯৯ জনকে। তাছাড়া পঞ্চায়েত দফতর, স্কিল ডেভেলপমেন্টের মতো বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজ মন্ত্রিসভার বৈঠকে ওই ৪৫,১৮৫ শূন্যপদে অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ম মেনে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কোন কোন দফতরে কত পদে নিয়োগ করা হবে?

বিভিন্ন সরকারি দফতরে আরও ৪৫,১৮৫টি শূন্যপদ তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার। (ছবি সৌজন্যে পিটিআই)
বিভিন্ন সরকারি দফতরে আরও ৪৫,১৮৫টি শূন্যপদ তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার। (ছবি সৌজন্যে পিটিআই)

চতুর্থীর বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরও ৪৫,১৮৫ (শূন্যপদে) নিয়োগে অনুমোদন দেওয়া হল। এর মধ্যে সবথেকে বেশি আছে টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট অফিসার ও ক্লার্ক - ১,৮৮৬। তারপর আছে পুলিশ। ডেপুটি কমিশনার, ইনস্পেক্টর, এসআই, এএসআই, লেডি কনস্টেবল - ৯৯৬। তারপরে আছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন - ৭,১১৯। স্কুলশিক্ষা দফতরে আছে ৩৩,১৯৯। তার মধ্যে প্রাথমিকে হচ্ছে ৪,৪৩২। আপার প্রাইমারিতে ৬,০৫২।’

আরও পড়ুন: Durga Puja 2026 Day-Wise Rain Forecast: আজকের বৃষ্টিই কি আবহাওয়ার ভোল বদলের ইঙ্গিত? পুজোর কবে কোন জেলা ভিজবে? রইল তালিকা

নিয়ম মেনে দ্রুত নিয়োগ শুরু হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তাছাড়াও প্রধান শিক্ষক বা শিক্ষিকা পদে নিয়োগ করা হবেও বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ‘হেডমাস্টার বা হেডমিস্ট্রেস (পদে নিয়োগ করা হবে) ৪,৩৯৪। সবমিলিয়ে মোট ৪৫,১৮৫ নতুন ভ্যাকেন্সি (শূন্যপদ)। আজ ক্যাবিনেটে (সেই শূন্যপদ) তৈরি করা হল। তৈরি ছিল। অর্থ দফতর অনুমোদন দিল। যার নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে নিয়ম মেনে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks