Bengal Weather Forecast Latest Update: ঘূর্ণিঝড় দুর্বল হতেই আরও ১ নিম্নচাপ তৈরি সাগরে, বাড়বে শক্তি, কোথায় বৃষ্টি আজ?

Bengal Weather Forecast Latest Update: অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব' দুর্বল হয়ে গিয়েছে। আজ সন্ধ্যার মধ্যে আরও দুর্বল হয়ে যাবে। তারইমধ্যে সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হল। যা আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে।

Published on: Oct 29, 2026, 10:40:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Bengal Weather Forecast Latest Update: একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই বঙ্গোসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হল। দেওয়া হল গভীর নিম্নচাপের সতর্কতাও। আপাতত যা ইঙ্গিত, তাতে সেটির অভিমুখ হবে ভারতের পূর্ব উপকূলের দিকেই। এমনকী কয়েকটি মডেলে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও এখনই সেরকম সতর্কতা জারি করা হয়নি ভারতীয় মৌসম ভবনের তরফে। আবহাওয়াবিদদের মতে, এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়। তাতে অহেতুক আতঙ্ক তৈরি হয়।

অতি প্রবল ঘূর্ণিঝড় আরও দুর্বল হয়ে গেল। (ছবি সৌজন্যে পিটিআই)
অতি প্রবল ঘূর্ণিঝড় আরও দুর্বল হয়ে গেল। (ছবি সৌজন্যে পিটিআই)

শুক্রবার সুস্পষ্ট নিম্নচাপ, শনিবার গভীর নিম্নচাপ

আপাতত মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেটার প্রভাবে একই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তারপর অগ্রসর হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। আর পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের উপরে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।

আরও পড়ুন: Bengal 80000 cr Investment Proposal: বাংলায় প্রথমবার লগ্নির পথে ২,৮৫,০০০ কোটি টাকার সংস্থার! নজরে বিধানবাগ, কত চাকরি?

কোনদিকে যাবে সম্ভাব্য গভীর নিম্নচাপ?

অর্থাৎ আজ যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। একটি বেসরকারি আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে, ওই সিস্টেমের গন্তব্য ভারতের পূর্ব উপকূলের দিকে হলেও ঠিক কোনদিকে যাবে, তা এখনই একেবারে হলফ করে বলা যাবে না। আপাতত আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে উত্তর তামিলনাড়ু এবং ওড়িশা উপকূলের মধ্যে ওই সম্ভাব্য গভীর নিম্নচাপ আসতে পারে। সেটা কোথায় আসবে, তার উপরই নির্ভর করবে যে কতটা বৃষ্টি হবে সম্ভাব্য গভীর নিম্নচাপের ফলে।

আরও পড়ুন: India Fighter Jet Warning to US: যুদ্ধবিমান নিয়ে আমেরিকার ‘সংবেদনশীল জায়গায়’ চাপ দিল ভারত! ঘুম ছুটবে পাকিস্তানের?

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে গেল

এমনিতে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ইতিমধ্যে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপরে অবস্থান করবে। যা আরও উত্তর দিকে অগ্রসর হবে। আর আজ সন্ধ্যার মধ্যে দুর্বল হয়ে গিয়েছে পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে।

আরও পড়ুন: Taiwan Aircraft Flies Over Pakistan: চিনের ক্ষোভের আগুনে পুড়বে পাকিস্তান? কয়েক ঘণ্টা আগে অপমান করেছিল ছোটো ১টা দেশও

আজ কোথায় কোথায় ভারী বৃষ্টি ও ঝড় হবে?

১) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। দক্ষিণবঙ্গের বাকি ১২টি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। ঝোড়ো হাওয়ার জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৪) দার্জিলিং এবং জলপাইগুড়ির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৫) কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৬) উত্তরবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More