India Fighter Jet Warning to US: যুদ্ধবিমান নিয়ে আমেরিকার ‘সংবেদনশীল জায়গায়’ চাপ দিল ভারত! ঘুম ছুটবে পাকিস্তানের?
India Fighter Jet Warning to US: যুদ্ধবিমান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সংবেদনশীল জায়গায়’ চাপ দিল ভারত। জুজু দেখাল এমন বিষয়ের, যাতে আমেরিকার ব্লাডপ্রেশার বেড়ে যাবে বলে সংশ্লিষ্ট মহলের মতে। আর তার জেরে পাকিস্তানের কপাল পুড়তে পারে।
India Fighter Jet Warning to US: আমেরিকার 'ব্লাডপ্রেশার' বাড়িয়ে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে দেন, পাকিস্তানকে যে সংবেদনশীল সামরিক প্রযুক্তি দিচ্ছে আমেরিকা, তা ‘তৃতীয় কোনও দেশের’ হাতে পৌঁছে যেতে পারে। ‘তৃতীয় দেশ’ হিসেবে কোনও নাম না নিলেও কূটনৈতিক মহলের মতে, আদতে চিন এবং ইরানের দিকে ইঙ্গিত করেছেন রাজনাথ। যা নিশ্চিতভাবে আমেরিকার রক্তচাপ বাড়িয়ে তুলবে।

এফ-১৬ যুদ্ধবিমান প্যাকেজের বিরোধিতায় ভারত
সূত্রের খবর, ফিলিপিন্সের সেবুতে ত্রয়োদশ আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক প্লাসের মধ্যেই হেগসেথের সঙ্গে বৈঠকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করেন রাজনাথ। সেই রেশ ধরেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এফ-১৬ যুদ্ধবিমান সংক্রান্ত যে প্যাকেজ পাকিস্তানকে দিচ্ছে আমেরিকা, তার তীব্র বিরোধিতা করছে ভারত।
সন্ত্রাসবাদের ক্ষেত্রে আমেরিকার দ্বিচারিতা
আসলে পাকিস্তানকে ৬৪৯ মিলিয়ন ডলারের এফ-১৬ সাপোর্ট এবং আপগ্রেড প্যাকেজ দিচ্ছে আমেরিকা। সেই প্যাকেজের আওতায় বিভিন্নরকম প্রযুক্তিগত সহায়তা পাবে পাকিস্তান। এফ-১৬ যুদ্ধবিমানের নির্মাতা লকহিড মার্টিনের থেকে পাবে সহায়তা। তার ফলে পাকিস্তানের হাতে থাকা মার্কিন যুদ্ধবিমানের ‘চাকরির বয়স’ আরও বেড়ে যাবে। সেই যে দেশ জঙ্গিদের পুষে রাখে, সেটিকে এমন প্যাকেজ প্রদানের মাধ্যমে আদতে সন্ত্রাসবাদের ক্ষেত্রে আমেরিকার দ্বিচারিতা ফুটে উঠছে বলে সংশ্লিষ্ট মহলের মতে।
আমেরিকার ‘সংবেদনশীল জায়গায়’ চাপ ভারতের
আর বিষয়টি শুধু ভারতের বিরোধিতা বা সন্ত্রাসবাদের সঙ্গে যে জড়িত নয়, তাও স্পষ্টভাবে বুঝিয়ে দেন রাজনাথ। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম শীর্ষকর্তাকে সতর্ক করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে ‘পাকিস্তানকে যে সংবেদনশীল প্রযুক্তি প্রদান করছে, তা তৃতীয় কোনও দেশের (পড়ুন ইরান বা চিন) কাছে পৌঁছে যেতে পারে।’
কারণ ইতিমধ্যে আমেরিকার পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমানের (ফিফথ জেনারেশন ফাইটার জেট) যন্ত্রাংশ চিনের হাতে পৌঁছে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় পাঠানোর সময় ভুলবশত হংকংয়ে পৌঁছে যায়। আর সেই পরিস্থিতিতে ওই অত্যাধুনিক ফাইটার জেটের ককপিট ক্যানোপি এবং ওয়েপন-বে ডোর চিনের হাতে পৌঁছে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই দুটি সরঞ্জামেই বিশেষ কোটিং থাকে, যার ফলে রেডারে ধরা পড়ে না এফ-৩৫ যুদ্ধবিমান। কিন্তু এখন সেটাই চিনের হাতে পড়ে যাওয়ার অভিযোগ ওঠায় মার্কিন প্রযুক্তির রহস্য ফাঁস হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সেই আশঙ্কার মধ্যেই এফ-১৬ যুদ্ধবিমানের আপগ্রেড প্যাকেজ নিয়েও আমেরিকার রক্তচাপ বাড়িয়ে দিল ভারত।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


