Indian Defence Export to Europe: ইউরোপে ভারতের অস্ত্রশস্ত্রের রফতানি বাড়ল ১,৬৬৫%, ৪ বছরে হল প্রায় ৮৩০০ কোটি টাকা

Indian Defence Export to Europe: ইউরোপে ভারতের অস্ত্রশস্ত্রের রফতানি বাড়ল ১,৬৬৫ শতাংশের মতো। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সূচনার পর থেকে ইউরোপের যে 'খিদে' পেয়েছে, তা পূরণ করছে ভারত। চার বছরে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮,৩০০ কোটি টাকা।

Published on: Oct 28, 2026, 10:34:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Indian Defence Export to Europe: ইউরোপের অস্ত্রশস্ত্রের ‘খিদে’ মেটাচ্ছে ভারত। কারণ শেষ চার বছরে ইউরোপের বিভিন্ন দেশে ভারতের অস্ত্রশস্ত্র রফতানির পরিমাণ বাড়ল প্রায় ১৮ গুণ। সংবাদমাধ্যম ব্লুমবার্গের পরিসংখ্যান উদ্ধৃত করে ডিফেন্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চার বছরে ইউরোপের বিভিন্ন দেশে ৮৭২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৮,৩০০ কোটি টাকার মতো) মূল্যের গোলাবারুদ-সহ অস্ত্রশস্ত্রের বিভিন্ন উপকরণ রফতানি করেছে ভারত। যা পূর্ববর্তী চার বছরের থেকে প্রায় ১,৬৬৫ শতাংশ বেশি।

ইউরোপে ভারতের অস্ত্রশস্ত্রের রফতানি বাড়ল ১,৬৬৫ শতাংশের মতো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
ইউরোপে ভারতের অস্ত্রশস্ত্রের রফতানি বাড়ল ১,৬৬৫ শতাংশের মতো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

৪৭০ কোটি টাকা থেকে ৮,৩০০ কোটি টাকায় লাফ

ওই প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গের পরিসংখ্যান থেকে যে তথ্য উঠে এসেছে, তাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগের চার বছরে ভারত থেকে ইউরোপে গোলাবারুদ-সহ অস্ত্রশস্ত্রের বিভিন্ন উপকরণ রফতানির অঙ্কটা ছিল মাত্র ৪৯.২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪৭০ কোটি টাকার মতো)। কিন্তু এই চার বছরে সেই অঙ্কটা লাফিয়ে প্রায় ১৮ গুণ বৃদ্ধি পেয়েছে বলে ওই পরিসংখ্যানে উঠে এসেছে।

আরও পড়ুন: Pakistan Import from India: ৩ মাসেই ভারতের থেকে পাকিস্তানের রফতানি বাড়ল ৬৮.৯%, বাংলাদেশের উপরে মেটাল ‘রাগ’

রফতানির নিরিখে প্রথমে দক্ষিণ কোরিয়া, তারপরই ভারত

আর সেই চমকপ্রদ সংখ্যার মধ্যে সামনে এসেছে আরও একটি পরিসংখ্যান। ওই প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গের পরিসংখ্যানের মাধ্যমে জানা গিয়েছে যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে চার বছরে মধ্য এবং পূর্ব ইউরোপের ১৩টি দেশে গোলাবারুদ এবং সহযোগী উপকরণ রফতানির নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। সামনে আছে একমাত্র দক্ষিণ কোরিয়া।

আরও পড়ুন: UP MLC Election Results 2026: মোদীর বারাণসীতে হারল BJP, ‘প্রেস্টিজ ফাইটের’ ভোটে যোগীর গোরখপুরেও ছিল পিছিয়ে

২০২৫-২৬ অর্থবর্ষে বিশ্বে রেকর্ড রফতানি ভারতের

এমনিতে ইউরোপের বাজারে যে ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলি জাঁকিয়ে বসছে, সে বিষয়ে আগেই জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। তিনি জানিয়েছিলেন, ইউরোপের তৃতীয় বৃহত্তম রফতানিকারক হয়ে উঠেছে ভারত। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও ভারতীয় অস্ত্রের চাহিদা ক্রমশ বেড়েছে। তার জেরে ২০২৫-২৬ অর্থবর্ষে তো রেকর্ড ৩৮,৪২৪ কোটি টাকার রফতানি করেছে ভারত। যা পূর্ববর্তী অর্থবর্ষে ছিল ২৩,৬২২ কোটি টাকা। সবমিলিয়ে বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সামগ্রী রফতানি করে ভারত।

আরও পড়ুন: Abhijeet Dipke Political Future: শেষে BJP জোটে যোগ দিচ্ছেন অভিজিৎ দীপকে? কেন্দ্রীয় মন্ত্রী বললেন ‘ও এলে ভালো হবে’

আর প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সেই রফতানি বিপ্লবের অন্যতম ‘মুখ’ হয়ে দাঁড়িয়েছে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। অপারেশন সিঁদুরের সময় ব্রহ্মসের পাশাপাশি আকাশও অত্যন্ত সাফল্য লাভ করেছে। ব্রহ্মস একদিকে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে। আবার আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। সেটা সারা বিশ্বই দেখেছে। আর তার ফলে রফতানির বাজারে ওই দুটির চাহিদা লাফিয়ে বেড়ে গিয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More