Abhijeet Dipke Political Future: শেষে BJP জোটে যোগ দিচ্ছেন অভিজিৎ দীপকে? কেন্দ্রীয় মন্ত্রী বললেন ‘ও এলে ভালো হবে’

Abhijeet Dipke Political Future: ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগদানের প্রস্তাব দেওয়া হল। আর সেই চমকপ্রদ প্রস্তাব দিলেন খোদ একজন কেন্দ্রীয় মন্ত্রী। 

Updated on: Oct 28, 2026, 09:02:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Abhijeet Dipke Political Future: অভিজিৎ দীপকেকে এনডিএ জোটে যোগ দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (আথাওয়ালে) প্রধান বলেন, ‘দীপকেও একজন আম্বেদকরপন্থী। আমি ওকে বলেছিলাম যে বাবাসাহেবের রাজনৈতিক দলকে শক্তিশালী করার জন্য যুব প্রজন্মের প্রয়োজন আছে। ও যদি আমাদের সঙ্গে যুক্ত হতে যায়, তাহলে খুব ভালো হবে। যদি ও (আমাদের দলে) আসে, তাহলে ওকে আমি স্বাগত জানাব।’

অভিজিৎ দীপকেকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগদানের প্রস্তাব দেওয়া হল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
অভিজিৎ দীপকেকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগদানের প্রস্তাব দেওয়া হল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

বিজেপির বিরুদ্ধে লাগাতার সরব হয়েছেন দীপকে

যে দীপকেকে সেই আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, সেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অবশ্য এনডিএ জোটের প্রধান দল বিজেপির বিরুদ্ধে লাগাতার সরব হয়েছেন। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে তাঁদের আন্দোলনের মুখে ইস্তফাও দেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আবার এখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি তুলেও আন্দোলন চালাচ্ছেন (আপাতত স্থগিত আছে) দীপকেরা।

আরও পড়ুন: Cyclone Arnab Landfall Latest Update: প্রায় ১২ ঘণ্টা আগেই আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, তাণ্ডব অন্ধ্রে, বাংলায় কী হবে?

আগেও দীপককে NDA জোটে যুক্ত হওয়ার আহ্বান জানান আথাওয়ালে

আর সেই দীপকেকে এনডিএ জোটে শামিল হওয়ার জন্য আগেও আহ্বান জানিয়েছেন আথাওয়ালে। নিট নিয়ে আন্দোলনের মধ্যেই গত অগস্টে প্রথমবার সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি দাবি করেছিলেন, বাবাসাহেব আম্বেদকরের স্বপ্নপূরণ করার জন্য দীপকের উচিত যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ায় (আথাওয়ালে) শামিল হয়ে যাওয়া।

আরও পড়ুন: UP MLC Election Results 2026: মোদীর বারাণসীতে হারল BJP, ‘প্রেস্টিজ ফাইটের’ ভোটে যোগীর গোরখপুরেও ছিল পিছিয়ে

দেশবিরোধী বলা থেকে দলে যোগের প্রস্তাব? কটাক্ষ করেছিলেন দীপকে

তা নিয়ে সেইসময় খোঁচাও দিয়েছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে। তিনি কটাক্ষ করে বলেছিলেন যে কয়েকদিন আগে দেশবিরোধী বা অ্যান্টি-ন্যাশনাল বলছিলেন কোনও কোনও মন্ত্রী। এখন সেরকমই একজন কেন্দ্রীয় মন্ত্রী তাঁর দলে যোগদানের বার্তা দিচ্ছেন। যে দীপকে মাসকয়েক আগেই জানিয়েছিলেন যে ককরোচ জনতা পার্টির এখনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার কোনও ইচ্ছা নেই। বরং ‘প্রেশার গ্রুপ’ হিসেবেই ককরোচরা কাজ চালিয়ে যেতে চান বলে জানিয়েছিলেন দীপকে।

আরও পড়ুন: Pakistan Import from India: ৩ মাসেই ভারতের থেকে পাকিস্তানের রফতানি বাড়ল ৬৮.৯%, বাংলাদেশের উপরে মেটাল ‘রাগ’

তিনি অবশ্য এবার আথাওয়ালের প্রস্তাব নিয়ে আপাতত কোনও মন্তব্য করেননি দীপকে। জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে কয়েকদিনে বিরতি দেওয়ার পরে বাড়ি ফিরেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। তিনি জানিয়েছেন, বাড়ি ফিরে একটি উপহার পেয়েছেন। ইতিহাসবিদ রামচন্দ্র গুহের নিজের হাতে লেখা একটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More